1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
বুকে ধানের শীষ লাগিয়ে দাঁড়িপাল্লায় ভোট দেয়ার পরামর্শ হাসনাতের ‘ভোট উপহার’ চাইলেন তারেক রহমান নেছারাবাদে যুবদল নেতা গ্রেফতার সুন্দরবনের বনদস্যু ও জলদস্যু দমন হবে আমার প্রথম কাজ : সোমনাথ দে কালিয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬: বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত সন্ত্রাস চাঁদাবাজি জমি দখল দূর করার অঙ্গীকার ব্যক্ত করেন সোমনাথ দে  কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর দু’টি অফিস ভাংচুর ককটেল নিক্ষেপ দ্রুতই নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে: প্রেস সচিব যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক

যশোরে ৩২ মেধাবী ছাত্র-ছাত্রীর মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬
  • ৭৯ বার

যশোর প্রতিনিধি :
যশোরের দুই বিদ্যালয়ের ৩২ জন মেধাবি ছাত্রছাত্রীকে শিক্ষাবৃত্তি দিয়েছে শেখ রজব আলী কল্যাণ সংস্থা। বুধবার যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালাক (উপ-সচিব) মো: রফিকুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন।
অনুষ্ঠানে যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নূরুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ সহীলুউদ্দিন, যশোর জিলা স্কুলের সিনিয়র শিক্ষক নজরুল ইসলাম খান, যশোর সরকারি বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আহসান হাবীব পারভেজ, প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান।
আয়োজকরা জানান- অভাবের কারণে অনেক মেধাবী শিক্ষার্থী বই, কোচিং, পরীক্ষা ফি বা পড়াশোনার উপকরণ কিনতে পারে না। মেধাবীরা যাতে অর্থের অভাবে ঝরে না পড়ে এবং শিক্ষার্থীদের পড়ালেখায় উৎসাহ জোগাতে তাদের এই উদ্যোগ।
এদিন যশোরে জিলা স্কুল ও যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৩২ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে বৃত্তির টাকা প্রদান করা হয়।
২০১৮ সাল থেকে সংস্থাটি শিক্ষাবৃত্তি প্রদান ছাড়াও বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews