
স্বাধীন বাংলানিউজ ডেস্ক:
যশোর শহরে জাতীয় পার্টির নির্বাচনী প্রচারণায় হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় শহরের তালতলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় প্রচারণার কাজে ব্যবহৃত মাইক ভাঙচুর ও ব্যানার ছিঁড়ে ফেলা হয়।জাতীয় পার্টির স্থানীয় নেতাকর্মীরা অভিযোগ করেছেন, স্থানীয় একটি দলের কর্মী-সমর্থকরা পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। হঠাৎ হামলার কারণে এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা সৃষ্টি হলেও বড় ধরনের কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রচারণা চলাকালে একদল লোক অতর্কিতভাবে হামলা চালিয়ে মাইক ভাঙচুর ও ব্যানার ছেঁড়া শুরু করে। এতে প্রচারণা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।এ ঘটনায় জাতীয় পার্টির পক্ষ থেকে যশোর কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দায়য়ের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দলের স্থানীয় নেতারা। তারা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
Leave a Reply