1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
বুকে ধানের শীষ লাগিয়ে দাঁড়িপাল্লায় ভোট দেয়ার পরামর্শ হাসনাতের ‘ভোট উপহার’ চাইলেন তারেক রহমান নেছারাবাদে যুবদল নেতা গ্রেফতার সুন্দরবনের বনদস্যু ও জলদস্যু দমন হবে আমার প্রথম কাজ : সোমনাথ দে কালিয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬: বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত সন্ত্রাস চাঁদাবাজি জমি দখল দূর করার অঙ্গীকার ব্যক্ত করেন সোমনাথ দে  কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর দু’টি অফিস ভাংচুর ককটেল নিক্ষেপ দ্রুতই নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে: প্রেস সচিব যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক

জাগরণী চক্র ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক হলেন মেরীনা আখতার

  • আপডেট টাইম : সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬
  • ৭১ বার

যশোর প্রতিনিধি : জাগরণী চক্র ফাউন্ডেশনের কার্যনির্বাহী পরিষদের সিদ্ধান্তক্রমে জনাব মেরীনা আখতারকে সংস্থার নির্বাহী পরিচালক পদে নিয়োগ প্রদান করা হয়েছে। সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. আজাদুল কবির আরজুর মৃত্যুর পর জাগরণী চক্র ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক পদে তিনি তাঁর স্থলাভিষিক্ত হলেন।  সোমবার (২৬ জানুয়ারি ২০২৬) সকাল সাড়ে ১০টায় জাগরণী চক্র ফাউন্ডেশন (জেসিএফ)-এর প্রধান কার্যালয়ে কার্যনির্বাহী পরিষদের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

মেরীনা আখতার একজন অভিজ্ঞ উন্নয়নকর্মী, যিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এম.এ ডিগ্রিধারী এবং জাগরণী চক্র ফাউন্ডেশনে ৩১ বছরেরও বেশি সময় ধরে কর্মরত রয়েছেন। তিনি ২০২০ সাল থেকে অদ্যবধি উপ-নির্বাহী পরিচালক পদে দায়িত্ব পালন করে আসছেন। কর্মসূচি ব্যবস্থাপনা, মানবসম্পদ ব্যবস্থাপনা, মনিটরিং ও মূল্যায়ন, দাতা ও সরকারি সংস্থার সাথে সমন্বয় এবং নীতিমালা প্রণয়নে তাঁর ব্যাপক দক্ষতা রয়েছে। তাঁর অভিজ্ঞতা, কর্মদক্ষতা ও নেতৃত্বে জাগরণী চক্র ফাউন্ডেশনের মানবকল্যাণমূলক কার্যক্রম সামনের দিনগুলোতে আরও এগিয়ে যাবে এ প্রত্যাশা সকলের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews