1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন

যশোরে জামায়াত আমীরের জনসভা মঙ্গলবার, ৩ লাখ জনসমাগমের আশা

  • আপডেট টাইম : সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬
  • ১৭৭ বার

যশোর অফিস : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের মঙ্গলবারের যশোর সফর ও নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে জেলাজুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। শহরের ঈদগাহ ময়দানে আয়োজিত এই বিশাল জনসভা সফল করতে সব ধরনের প্রস্তুতি এখন শেষ পর্যায়ে।
দলীয় নেতাকর্মীদের দাবি, আমীরের আগমনকে কেন্দ্র করে যশোর জেলার প্রতিটি পাড়া-মহল্লা ও গ্রামগঞ্জে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের জাগরণ তৈরি হয়েছে। দীর্ঘ বিরতির পর এ রাজনৈতিক কর্মসূচীকে ঘিরে নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতারা শহর ও গ্রামে ব্যাপক গণসংযোগ ও প্রচার-প্রচারণা চালিয়েছেন।
যশোর জেলা আমীর গোলাম রসুল জানিয়েছেন, মঙ্গলবারের এই জনসভাটি হবে স্মরণকালের অন্যতম বৃহত্তম সমাবেশ। প্রায় ৩ লাখ মানুষের সমাগম ঘটানোর প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। যশোরের জনতা তাদের প্রিয় নেতাকে স্বাগত জানাতে উন্মুখ হয়ে আছে। এছাড়া রাজনৈতিক সম্প্রীতির বহিঃপ্রকাশ ঘটাতে এই জনসভায় দেশের প্রধান বিরোধী দল বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দকেও ‘সুধীজন’ হিসেবে আমন্ত্রণ জানানো হচ্ছে। এই সমাবেশ থেকে ডা. শফিকুর রহমান গুরুত্বপূর্ণ সাংগঠনিক ও রাজনৈতিক দিক-নির্দেশনা দেবেন। এই নির্দেশনার ওপর ভিত্তি করেই আগামী দিনের নির্বাচনী কার্যক্রম পরিচালনা করবেন মাঠ পর্যায়ের নেতাকর্মীরা। সমাবেশকে শান্তিপূর্ণ ও সফল করতে প্রশাসনের সহযোগিতা এবং স্বেচ্ছাসেবক বাহিনীর বিশেষ নজরদারি নিশ্চিত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews