1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
বুকে ধানের শীষ লাগিয়ে দাঁড়িপাল্লায় ভোট দেয়ার পরামর্শ হাসনাতের ‘ভোট উপহার’ চাইলেন তারেক রহমান নেছারাবাদে যুবদল নেতা গ্রেফতার সুন্দরবনের বনদস্যু ও জলদস্যু দমন হবে আমার প্রথম কাজ : সোমনাথ দে কালিয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬: বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত সন্ত্রাস চাঁদাবাজি জমি দখল দূর করার অঙ্গীকার ব্যক্ত করেন সোমনাথ দে  কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর দু’টি অফিস ভাংচুর ককটেল নিক্ষেপ দ্রুতই নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে: প্রেস সচিব যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক

যশোর-২ আসনে জামায়াত প্রার্থীর অভিযোগ মিথ্যা দাবি করে বিএনপি প্রার্থীর সংবাদ সম্মেলন

  • আপডেট টাইম : সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬
  • ৩৫ বার

যশোর প্রতিনিধি :
জামায়াত ইসলামীর নারী কর্মীদের ওপর হামলা নয়, বরং তারা বিএনপি প্রার্থীর বাড়িতে গিয়ে বলেছেন, ‘দাঁড়িপাল্লায় ভোট না দিলে ‘মোনাফেক’ ও ‘জান্নাত বঞ্চিত’ হবেন।’ জামায়াতের অভিযোগ অস্বীকার করে পাল্টা সংবাদ সম্মেলনে এ দাবি করেছেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনে বিএনপির প্রার্থী সাবিরা সুলতানা মুন্নি। সোমবার দুপুরে প্রেসক্লাব যশোরে তিনি জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দকে সাথে নিয়ে এ সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে ধানের শীষের প্রার্থী মুন্নি বলেন, গত ২৫ জানুয়ারি জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদ তার নারীকর্মীদের মারপিট ও শ্লীলতাহানির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন। যা সম্পূর্ণ অসত্য ও ভোটের মাঠে ফায়দা লোটার অপকৌশল মাত্র। ঝিকরগাছার কীর্তিপুর গ্রামে জামায়াতের নারী কর্মীদের ওপর কোনো হামলা বা শ্লীলতাহানির ঘটনা ঘটেনি। প্রকৃতপক্ষে ওই দিন জামায়াতের কয়েকজন নারী কর্মী তার (প্রার্থী মুন্নি) বাড়িতে যান। এসময় দাঁড়িপাল্লা প্রতীকে ভোট না দিলে ‘মোনাফেক’ ও ‘জান্নাত বঞ্চিত’ হওয়ার মতো উসকানিমূলক মন্তব্য করেন। এসময় জামায়াত কর্মীদের কাছে তার দেবর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আরাফাত হোসেন কল্লোল ব্যাখ্যা চাইলে কিছু কথাবার্তার পর ঘটনাটি সেখানেই শেষ হয়ে যায়।
সংবাদ সম্মেলনে সাবিরা সুলতানা মুন্নি আরও বলেন, এ ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করে জামায়াত প্রার্থী মিথ্যা অভিযোগ ও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলছেন। এমনকি নারীদের শ্লীলতাহানি করার যে অভিযোগ করা হয়েছে তা অত্যন্ত অপমানের। নারী প্রার্থী হিসেবে যেখানে নারীদের মর্যাদা রক্ষায় প্রতিশ্রুতি দিচ্ছেন তখন এমন নোংরামি নির্বাচনী মাঠে ঘায়েল করার ষড়যন্ত্র বলে উল্লেখ করেন তিনি।
মুন্নি দাবি করেন, তার ক্রমবর্ধমান জনপ্রিয়তায় আতঙ্কিত হয়ে একটি কুচক্রিমহল সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক প্রচারণা চালাচ্ছে। এসব অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সাংবাদিকদের মাধ্যমে প্রকৃত সত্য দেশবাসীর সামনে তুলে ধরার আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন প্রমুখ। #

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews