1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম
বুকে ধানের শীষ লাগিয়ে দাঁড়িপাল্লায় ভোট দেয়ার পরামর্শ হাসনাতের ‘ভোট উপহার’ চাইলেন তারেক রহমান নেছারাবাদে যুবদল নেতা গ্রেফতার সুন্দরবনের বনদস্যু ও জলদস্যু দমন হবে আমার প্রথম কাজ : সোমনাথ দে কালিয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬: বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত সন্ত্রাস চাঁদাবাজি জমি দখল দূর করার অঙ্গীকার ব্যক্ত করেন সোমনাথ দে  কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর দু’টি অফিস ভাংচুর ককটেল নিক্ষেপ দ্রুতই নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে: প্রেস সচিব যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক

যশোর-৪ আসন : জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন  খেলাফত মজলিসের প্রার্থী

  • আপডেট টাইম : সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬
  • ৫৫ বার

যশোর প্রতিনিধি : নির্বাচন থেকে সরে দাঁড়ালেন যশোর-৪ আসনের খেলাফত মজলিসের প্রার্থী হাফেজ মাওলানা আশেক এলাহী। জামায়াতের প্রার্থী গোলাম রসুলকে সমর্থন দিয়ে কর্মী সমর্থকদের তার পক্ষে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। সোমবার দুপুর ১২টায় জামায়াতে ইসলামীর যশোর জেলা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে খেলাফত মজলিসের প্রার্থী হাফেজ মাওলানা আশেক এলাহী জানান, ত্রয়োদশ সংসদ নির্বাচনে যশোর-৪ আসনে খেলাফত মজলিসের পক্ষে মনোনয়ন সংগ্রহ করেন। তিনি দলীয় প্রতীক দেওয়াল ঘড়ির প্রচারণাও শুরু করেন। কিন্তু খেলাফত মজলিস আগামী নির্বাচনে ১০ দলীয় নির্বচনী জোটের সদস্য। জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সিদ্ধান্ত মোতাবেক এ আসন বাংলাদেশ জামায়াতে ইসলামীকে দেয়া হয়েছে। এজন্য তিনি দেশ, জাতি ও ইসলামের বৃহত্তর স্বার্থে নির্বাচন থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আজ থেকে তার ও দলীয় কর্মী সমর্থকদের যাবতীয় তৎপরতা জোটের প্রার্থী অধ্যাপক গোলাম রসুলের পক্ষে থাকবে।
সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের আমীর ও যশোর-৪ আসনের প্রার্থী গোলাম রসুলসহ জামায়াতে ইসলামী ও খেলাফত মজলিসের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। #

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews