1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম
বুকে ধানের শীষ লাগিয়ে দাঁড়িপাল্লায় ভোট দেয়ার পরামর্শ হাসনাতের ‘ভোট উপহার’ চাইলেন তারেক রহমান নেছারাবাদে যুবদল নেতা গ্রেফতার সুন্দরবনের বনদস্যু ও জলদস্যু দমন হবে আমার প্রথম কাজ : সোমনাথ দে কালিয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬: বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত সন্ত্রাস চাঁদাবাজি জমি দখল দূর করার অঙ্গীকার ব্যক্ত করেন সোমনাথ দে  কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর দু’টি অফিস ভাংচুর ককটেল নিক্ষেপ দ্রুতই নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে: প্রেস সচিব যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক

যশোর জেনারেল হাসপাতাল থেকে সাইকেল চোর আটক

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬
  • ৪৩ বার

যশোর প্রতিনিধি : যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল এলাকা থেকে এক সাইকেল চোরকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর ২টার দিকে হাসপাতালের অভ্যন্তরে ওভারব্রিজের নিচ থেকে হৃদয় (২০) নামে এক যুবককে আটক করেন কর্তব্যরত পুলিশ সদস্য সোহেল রানা । আটক হৃদয় যশোর সদর উপজেলার ধর্মতলা সুজলপুর এলাকার লিটন হোসেনের ছেলে।
আটকের পর তল্লাশি চালিয়ে তার কাছ থেকে এক পুড়িয়া গাঁজা, একটি কইলকেসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গত ২৪ জানুয়ারি বিকেলে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সার্জারি ওয়ার্ডের গেটের সামনে থেকে একটি বাইসাইকেল চুরি করে হৃদয়। পরবর্তীতে হাসপাতালের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে তাকে শনাক্ত করা হয়।
আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
উল্লেখ্য, পুলিশ সদস্য সোহেল রানা তার দায়িত্ব পালনের ক্ষেত্রে পূর্বেও বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের আটক করে সুনাম অর্জন করেছেন। হাসপাতাল এলাকায় রোগী দেখতে আসা নারী-পুরুষের কাছ থেকে নগদ অর্থ ও স্বর্ণালংকার ছিনতাইয়ের চেষ্টাকালে নারী চোর, প্রতারক ও অজ্ঞান পার্টির সদস্যসহ বিভিন্ন অপরাধীকে আটক করে আইনের আওতায় আনেন তিনি।
এছাড়া হাসপাতাল এলাকায় বিভিন্ন মানবিক ও প্রশংসনীয় কর্মকাণ্ডে পুলিশ সদস্য সোহেল রানার ভূমিকার কথাও স্থানীয়ভাবে আলোচিত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews