1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
বুকে ধানের শীষ লাগিয়ে দাঁড়িপাল্লায় ভোট দেয়ার পরামর্শ হাসনাতের ‘ভোট উপহার’ চাইলেন তারেক রহমান নেছারাবাদে যুবদল নেতা গ্রেফতার সুন্দরবনের বনদস্যু ও জলদস্যু দমন হবে আমার প্রথম কাজ : সোমনাথ দে কালিয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬: বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত সন্ত্রাস চাঁদাবাজি জমি দখল দূর করার অঙ্গীকার ব্যক্ত করেন সোমনাথ দে  কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর দু’টি অফিস ভাংচুর ককটেল নিক্ষেপ দ্রুতই নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে: প্রেস সচিব যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক

ভারতীয় কূটনীতিকদের পরিবার সরিয়ে নেওয়া নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

  • আপডেট টাইম : বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬
  • ২৮ বার

স্বাধীন বাংলানিউজ ডেস্ক:

বাংলাদেশ সরকারকে অবহিত না করেই ভারতীয় কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

বাংলাদেশ সরকারকে অবহিত না করেই ভারতীয় কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নেওয়ার বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশ সরকারকে অবহিত না করেই এ দেশ থেকে ভারতীয় কূটনীতিকদের পরিবারের সদস্যদের সরিয়ে নিয়েছে দিল্লি। নিরাপত্তার কোনো শঙ্কা ছিল না। দূতাবাসের প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা হয়েছিল, তারা তাতে সন্তুষ্ট কি না, সেটা দিল্লির বিবেচনার বিষয়।’

গত সপ্তাহের মাঝামাঝি সময়ে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নিরাপত্তা বিবেচনায় বাংলাদেশে নিযুক্ত নিজ দেশের কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নেবে দিল্লি। তবে ঢাকার হাইকমিশন এবং চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও সিলেটের চারটি মিশন খোলা থাকবে। কার্যক্রমও স্বাভাবিকভাবে চলবে।

ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির বড় ভাই ওমর হাদির যুক্তরাজ্যে সহকারী হাইকমিশনে নিয়োগ বহাল আছে।’

নির্বাচন নিয়ে তিনি বলেন, ‘নির্বাচনে যেসব দল অংশ নিচ্ছে, তাদের আচরণ যথেষ্ট সংযত। বড় কোনো সহিংসতা হলে ভোটে না থাকা দলগুলো করতে পারে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews