1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
বুকে ধানের শীষ লাগিয়ে দাঁড়িপাল্লায় ভোট দেয়ার পরামর্শ হাসনাতের ‘ভোট উপহার’ চাইলেন তারেক রহমান নেছারাবাদে যুবদল নেতা গ্রেফতার সুন্দরবনের বনদস্যু ও জলদস্যু দমন হবে আমার প্রথম কাজ : সোমনাথ দে কালিয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬: বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত সন্ত্রাস চাঁদাবাজি জমি দখল দূর করার অঙ্গীকার ব্যক্ত করেন সোমনাথ দে  কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর দু’টি অফিস ভাংচুর ককটেল নিক্ষেপ দ্রুতই নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে: প্রেস সচিব যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক

দেশে ফিরছে সাফজয়ী নারী ফুটসাল দল, ছাদখোলা বাসে সংবর্ধনা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬
  • ২২ বার

স্বাধীন বাংলানিউজ ডেস্ক:

প্রথমবারের মতো আয়োজিত নারী সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরেছেন বাংলাদেশের নারী ফুটসাল দল।  বৃহস্পতিবার সন্ধ্যায় শিরোপা হাতে দেশের মাটিতে পা রাখলেন সাবিনা খাতুনের নেতৃত্বাধীন দল।

দেশে ফেরার পর সাফজয়ী নারী ফুটসাল দলকে ছাদখোলা বাসে সংবর্ধনা দেওয়া হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে করে চ্যাম্পিয়নদের হাতিরঝিলে নেওয়া হবে। সেখানে রাতে গ্র্যান্ড রিসিপশন আয়োজন করা হয়েছে।

এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল, ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং ক্রীড়া সচিব। অনুষ্ঠান শেষে জলসিড়িতে নৈশভোজের আয়োজন রাখা হয়েছে।

সংবর্ধনা কার্যক্রম শেষ হলে চ্যাম্পিয়ন ফুটসাল দল গুলশানের একটি হোটেলে অবস্থান করবে।

উল্লেখ্য, দক্ষিণ এশিয়ার সাতটি দেশকে নিয়ে লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে বাংলাদেশ নারী দল ছয় ম্যাচে ১৬ পয়েন্ট অর্জন করে শিরোপা জেতে। পাঁচ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে ভুটান টুর্নামেন্টে রানার্সআপ হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews