1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম
বুকে ধানের শীষ লাগিয়ে দাঁড়িপাল্লায় ভোট দেয়ার পরামর্শ হাসনাতের ‘ভোট উপহার’ চাইলেন তারেক রহমান নেছারাবাদে যুবদল নেতা গ্রেফতার সুন্দরবনের বনদস্যু ও জলদস্যু দমন হবে আমার প্রথম কাজ : সোমনাথ দে কালিয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬: বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত সন্ত্রাস চাঁদাবাজি জমি দখল দূর করার অঙ্গীকার ব্যক্ত করেন সোমনাথ দে  কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর দু’টি অফিস ভাংচুর ককটেল নিক্ষেপ দ্রুতই নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে: প্রেস সচিব যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক

যশোরে নদীর পাড় থেকে পরিত্যক্ত অবস্থায় দেশীয় পিস্তল উদ্ধার

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬
  • ৪৫ বার

স্বাধীন বাংলানিউজ ডেস্ক: 

যশোর সদর উপজেলার চুড়ামনকাটি শানতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের নদীর পাড় থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় পিস্তল উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, শানতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিউবওয়েল নষ্ট থাকায় কয়েকজন শিক্ষার্থী খেলাধুলার ফাঁকে নদীতে পা ধুতে যায়।

এ সময় এক শিক্ষার্থীর পায়ে একটি ধাতব বস্তু বাধে। কাছে গিয়ে দেখা যায় সেটি একটি পিস্তল। বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থীরা পিস্তলটি শিক্ষকদের কাছে হস্তান্তর করে।

পরে বিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি কোতোয়ালি থানাকে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পিস্তলটি উদ্ধার করে হেফাজতে নেয়।

এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ ফারুক আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত বস্তুটি দেখতে পিস্তলের মতো হলেও এটি সম্পূর্ণ কার্যকর আগ্নেয়াস্ত্র নাও হতে পারে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেউ এটি তৈরির চেষ্টা করেছিল। সম্পূর্ণভাবে প্রস্তুত না হওয়ায় সেটি নদীর পাড়ে ফেলে রাখা হতে পারে।

তিনি আরও জানান, উদ্ধারকৃত বস্তুটি পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে এবং এর সঙ্গে কোনো অপরাধের সংশ্লিষ্টতা রয়েছে কি না, সে বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews