
মাহাবুর রহমান বাঘা (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় পাকুড়িয়া ইউনিয়নে বিএনপির মনোনীত প্রার্থী আবু সাঈদ চাঁদের পথসভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ( ১ই ফেব্রুয়ারি)রবিবার সকালে রাজশাহীর বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নে বিএনপির উদ্যোগে পথসভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সকাল থেকেই ইউনিয়নের এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে ঘুরে সাধারণ মানুষের খোঁজখবর নেন এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন আবু সাঈদ চাঁদ। পথসভায় আবেগঘন কণ্ঠে তিনি বলেন, “আমি আমার জীবনের সবচেয়ে প্রিয় দু’জন মানুষকে হারিয়েছি। কিন্তু আজ দেশের মানুষ যে নির্যাতন, বঞ্চনা ও ভোটাধিকার হরণের শিকার—তা আমাকে ঘরে বসে শোক পালনের সুযোগ দেয়নি।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে এ দেশের গণতন্ত্র ফিরিয়ে আনাই আমার জীবনের শেষ লড়াই।” এ সময় উপস্থিত ছিলেন বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান ফখরুল হাসান বাবলু, বাঘা উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক জুয়েল খান, ৩নং পাকুড়িয়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শফি নেওয়াজ অমল ধান্দার, সাধারণ সম্পাদক আব্দুল কাদের মোল্লা, যুগ্ম সম্পাদক ফিরোজ আহমেদ, বিশিষ্ট সমাজসেবক ও ঠিকাদার সজল খান, সাবেক ইউপি সদস্য জিয়ার উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী ও যুবদল নেতা বাবর হোসেন, শিমুল খানসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক ও নেতৃবৃন্দ।
নেতাকর্মীরা বলেন, ব্যক্তিগত জীবনের চরম শোকের মাঝেও আবু সাঈদ চাঁদের এই ত্যাগ ও সাহস সাধারণ মানুষের হৃদয়ে গভীরভাবে দাগ কেটেছে। তিনি শুধু একজন রাজনৈতিক প্রার্থী নন, তিনি বঞ্চিত মানুষের আশার প্রতীক।পথসভা ও উঠান বৈঠকগুলোতে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও ভালোবাসা প্রমাণ করে—বাঘার মানুষ পরিবর্তন চায়, গণতন্ত্র চায়, ধানের শীষের বিজয় চায়।
Leave a Reply