1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন

সুন্দরবনের শরণখোলা রেঞ্জে হরিণের ফাঁদ সহ দুই শিকারি আটক 

  • আপডেট টাইম : রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১১৩ বার
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি:
সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কটকা অভয়ারণ্যের বেতমোর নদী থেকে একটি ট্রলার সহ দুই হরিণ শিকারি কে আটক করেছে বনরক্ষীরা। এ সময় হরিণ শিকার করার ৫শ ফুট ফাঁদ জব্দ করেছে তারা।৩১ জানুয়ারি শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে নিয়মিত টহলের সময় বনরক্ষীরা ওই ট্রলারটি আটক করে।
বনবিভাগ সূত্রে জানা যায়,  সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কটকা অভয়ারণ্য কেন্দ্রে ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমানের নেতৃত্বে রক্ষীদের একটি দল  গোপন সংবাদে ওই এলাকায়  অভিযান চালায়। এ সময় বনরক্ষীরা ওই এলাকা থেকে একটি ট্রলার আটক করে। এসময় ট্রলারে থাকা দুই হরিণ শিকারি কে হরিণ ধরার ফাঁদ সহ আটক করে।
আটককৃত শিকারীরা হলো , বরগুনার তালতলী উপজেলার সকিনা গ্রামের আ. মালেক আকন (৬৫) ও আ. কালাম হাওলাদার (৫০)।  তাদের বিরুদ্ধে বন বিভাগ আইনে মামলা দায়ের করে বাগেরহাট জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে, পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বলেন কটকার বেতমোর নদীতে একটি সন্দেহজনক ট্রলার থামিয়ে তল্লাশি চালানো হয়।ট্রলারের পাটাতনে রক্তের চিহ্ন পাওয়া গেছে। বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে শিকারিরা রাতের আঁধারে হরিণের মাংস নদীতে ফেলে দেয় বলে ধারণা করা হচ্ছে।  তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan   Mar »
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews