1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
বুকে ধানের শীষ লাগিয়ে দাঁড়িপাল্লায় ভোট দেয়ার পরামর্শ হাসনাতের ‘ভোট উপহার’ চাইলেন তারেক রহমান নেছারাবাদে যুবদল নেতা গ্রেফতার সুন্দরবনের বনদস্যু ও জলদস্যু দমন হবে আমার প্রথম কাজ : সোমনাথ দে কালিয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬: বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত সন্ত্রাস চাঁদাবাজি জমি দখল দূর করার অঙ্গীকার ব্যক্ত করেন সোমনাথ দে  কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর দু’টি অফিস ভাংচুর ককটেল নিক্ষেপ দ্রুতই নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে: প্রেস সচিব যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক

দূর থেকে ‘তারেক মামা’কে দেখল যশোরের ভাইরাল শিশু আফিয়া

  • আপডেট টাইম : সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩৬ বার

স্বাধীন বাংলানিউজ ডেস্ক:

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে দূর থেকে এক নজর দেখার সুযোগ পেল যশোরের আলোচিত শিশু আফিয়া। সোমবার অনুষ্ঠিত জনসভায় আগেভাগেই মায়ের কোলে করে সমাবেশস্থলে হাজির হয় সে।

সভাস্থলে পৌঁছানোর পর বিএনপির মহিলা দলের নেতৃবৃন্দ আফিয়াকে স্নেহভরে কোলে তুলে নেন। শুধু তাই নয়, আফিয়া ও তার মা মনিরাকে সামনের সারিতে বসার ব্যবস্থাও করে দেন তারা।আফিয়ার মা মনিরা বেগম জানান, তারেক রহমান যখন মঞ্চে ওঠেন, তখন তিনি মেয়েকে দেখিয়ে বলেন, ওই যে তোমার তারেক মামা। এ সময় আফিয়া হাত নেড়ে তারেক রহমানকে শুভেচ্ছা জানায়।

মনিরা আরও বলেন, আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন ছিল তারেক রহমানকে নিজের চোখে দেখা। আজ সেই স্বপ্ন পূরণ হয়েছে। এখন আর কিছু চাওয়ার নেই।

উল্লেখ্য, যশোর সদর উপজেলার বাজুয়াডাঙ্গা গ্রামের শিশু আফিয়া জন্ম থেকেই স্বেতবর্ণের হওয়ায় তার বাবা মোজাফ্ফর পরিবারকে ছেড়ে বিদেশে চলে যান। এতে মা মনিরা বেগম অসহায় হয়ে পড়েন। কখনো অন্যের বাড়িতে আশ্রয় নিয়ে, কখনো অনিশ্চয়তার মধ্যে দিন কাটাতে হয় তাদের। বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। সেই কঠিন সময়ে পরিবারের পাশে দাঁড়ান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি নেতা অনিন্দ্য ইসলাম অমিতের মাধ্যমে তিনি আফিয়া ও তার মায়ের জন্য মাথা গোঁজার ব্যবস্থা করে দেন। নতুন ঘর সাজিয়ে দেন প্রয়োজনীয় আসবাবপত্র দিয়ে। এমনকি ভিডিও কলে সরাসরি কথা বলে মা মনিরার কাছে ঘরটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন তারেক রহমান।আজকের জনসভায় প্রিয় ‘তারেক মামা’কে কাছ থেকে দেখতে পেয়ে আফিয়া ও তার মা আবেগাপ্লুত হয়ে পড়েন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews