1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
বুকে ধানের শীষ লাগিয়ে দাঁড়িপাল্লায় ভোট দেয়ার পরামর্শ হাসনাতের ‘ভোট উপহার’ চাইলেন তারেক রহমান নেছারাবাদে যুবদল নেতা গ্রেফতার সুন্দরবনের বনদস্যু ও জলদস্যু দমন হবে আমার প্রথম কাজ : সোমনাথ দে কালিয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬: বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত সন্ত্রাস চাঁদাবাজি জমি দখল দূর করার অঙ্গীকার ব্যক্ত করেন সোমনাথ দে  কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর দু’টি অফিস ভাংচুর ককটেল নিক্ষেপ দ্রুতই নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে: প্রেস সচিব যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক

নড়াগাতীতে জমি নিয়ে বিরোধে ভাইয়ের হাতে ভাই খুন

  • আপডেট টাইম : সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৪ বার

গোলাম মোর্শেদ শেখ,নড়াইল:

নড়াইলের নড়াগাতী থানার কলাবাড়ীয়া ইউনিয়নের বেলেডাঙ্গা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে আপন চাচাত ভাইয়ের হাতে ইউসুফ মোল্যা (৩৭) নামে এক ব্যক্তি খুন হয়েছে। ০২ ফেব্রুয়ারী (সোমবার) সকাল সাড়ে ৯ টায় এ ঘটনা ঘটে। নিহত ইউসুফ মোল্যা ওই গ্রামের মনিরুজ্জামান ওরফে রোদে মোল্যার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের মনিরুজ্জামান ওরফে রোদে মোল্যার সাথে তার ভাই বালাউদ্দিন মোল্যার দীর্ঘদিন যাবত জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিষয়ে বহুবার শালিস হলেও কোন সুরাহা হয়নি। ঘটনার দিন ওই জমি নিয়ে ইউসুফ ও তার চাচাত ভাই বালাউদ্দিনের ছেলে আতাউরের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে ইউসুফ মোল্যাসহ পার্শ্ববর্তী খামার পারোখালী গ্রামের মোঃ ইসরাইল মুন্সির ছেলে ফিরোজ ও আশরাফুল গুরুতর আহত হয়। আহতদের নিকটবর্তী তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইউসুফ মোল্যাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুর রহিম বলেন, ঘটনা শোনা মাত্র অতিরিক্ত পুলিশ মোতায়েন করে নিজেই ঘটনাস্থলে অবস্থান করছেন। এ ছাড়া সেনাবাহিনী ও ডিবি পুলিশের নজরদারী অব্যাহত আছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews