1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
যশোরে ওয়ারেশ আলী আনসারী খাজার জানাজা সম্পন্ন কালিয়ায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ২ লাখ টাকা জরিমানা ৫০০ বছরের ঐতিহ্যবাহী ঈদ মেলার ডাক সম্পন্ন, সর্বোচ্চ দর ১২ লক্ষ ৭০ হাজার টাকা অপহরণের ২১ দিন পর দস্যুদের কবল থেকে  মুক্তিপণে মুক্তি মিলল ১৪ জেলের  এখনো জিম্মি ১৬ জেলে বন বিভাগের অভিযানে প্রায় এক বছরে সুন্দরবনে ৩৫২ টি ট্রলার ৭৫ হাজার ফুট ফাঁদ সহ ৩১৪ জন আটক কালীগঞ্জ পৌর এলাকায় মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড কালীগঞ্জ মটর মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অনুমোদন না থাকাই ঝিনাইদহ সুইট হোটেলে জরিমানা ট্রাকের চাপায় ছেলের সামনে মায়ের মর্মান্তিক মৃত্যু রূপদিয়া ভোক্তার অভিযান, ২০ হাজার টাকা জরিমানা

যশোরে বিএনপির পক্ষে ভোট চাওয়াকে কেন্দ্র করে যুবক আহত

  • আপডেট টাইম : সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১০৭ বার

স্বাধীন বাংলানিউজ ডেস্ক:

যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের ডুমদিয়া গ্রামে বিএনপির পক্ষে ভোট চাওয়াকে কেন্দ্র করে রাব্বি হোসেন (২৩) নামে এক স্বেচ্ছাসেবক দল নেতা আহত হয়েছেন। সোমবার সকালে তার বাড়িতে হামলার ঘটনায় মাথায় আঘাত পেয়ে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত রাব্বি হোসেন ডুমদিয়া গ্রামের সালাম হোসেনের ছেলে। তিনি ৪ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক প্রচার সম্পাদক।

রাব্বি হোসেন জানান, রোববার সন্ধ্যায় তিনি গ্রামে বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছিলেন। এ সময় একই গ্রামের বিপুল হোসেনের বাড়িতে গেলে তিনি জানান, ওই বাড়িতে বিএনপির কোনো ভোট নেই এবং তারা একটি ইসলামী দলের সমর্থক। এ নিয়ে তাদের মধ্যে সামান্য কথা কাটাকাটি হয়।

এর জেরে সোমবার সকাল সাড়ে ৭টার দিকে বিপুল হোসেনের নেতৃত্বে অজ্ঞাতনামা ৭-৮ জন রাব্বির বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে। হামলাকারীরা ইট দিয়ে তার মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan   Mar »
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews