মো. রুহুল আমিন নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি:
নেছারাবাদে ৯ম পে-স্কেলের দাবিতে সরকারি কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।
সরকার কর্তৃক গঠিত পে-কমিশনের সুপারিশ অনুযায়ী বৈষম্যহীন ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশসহ সাত দফা দাবি বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ এর নেছারাবাদ উপজেলা সরকারি কর্মচারি কন্যান সমিতির ব্যানারে ওই অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে ২ ঘন্টাব্যাপী উপজেলা পরিষদ ভবনের সামনে মানববন্ধন, বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির ঘোষিত তিন দিনের কর্মসূচির অংশ হিসেবে রবিবার (১ ফেব্রুয়ারি) থেকে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত প্রতিদিন ২ ঘন্টা করে চলে মানববন্ধন, বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি।
দাবি আদায়ের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালনে উপজেলার ৯ম পে স্কেল প্রত্যাশি সরকারি কর্মচারিরা অংশ গ্রহন করেন।
কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, সরকার ঘোষিত পে-কমিশনের সুপারিশ বাস্তবায়নে দীর্ঘদিন ধরে টালবাহানা চলছে, যা সরকারি কর্মচারীদের মধ্যে চরম অসন্তোষ সৃষ্টি করেছে। বক্তারা দ্রুত বৈষম্যহীন ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবি জানান এবং সাত দফা বাস্তবায়নের লক্ষে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
তারা আরও বলেন, ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে এবং প্রয়োজনে কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সমন্বয় করে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।
Leave a Reply