মাহাবুর রহমান বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহীর বাঘা উপজেলায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। জনসভাটি ঘিরে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় বাঘা উপজেলা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক এবং চারঘাট-বাঘা (রাজশাহী-৬) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী মোঃ আবু সাঈদ চাঁদ।
জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ ফকরুল হাসান বাবলু, উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ আশরাফ আলী মলিন, আড়ানী পৌর বিএনপির সভাপতি মোঃ তোজাম্মেল হক এবং সাধারণ সম্পাদক মোঃ মোস্তাক আহমেদ (বেল্টু)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঘা পৌর বিএনপির সভাপতি মোঃ কামাল হোসেন এবং সঞ্চালনা করেন বাঘা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ তফিকুল ইসলাম তফি। জনসভায় বাঘা উচ্চ বিদ্যালয় মাঠে হাজার হাজার বিএনপি নেতাকর্মী ও সমর্থকের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। এসময় মাঠজুড়ে দলীয় স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ আবু সাঈদ চাঁদ বলেন, “দেশের গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের জন্য বিএনপি দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছে। জনগণের শক্তিতেই এই আন্দোলন সফল হবে।” তিনি আরও বলেন, চারঘাট-বাঘা অঞ্চলের সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার জন্য তিনি এলাকাবাসীর প্রতি আহ্বান জানান। একই সঙ্গে তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার নির্দেশনা দেন এবং সবসময় জনগণের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন অধ্যাপক জাহাঙ্গীর হোসেন সাবেক সভাপতি বাঘা উপজেলা বিএনপি, নুরুজ্জামান খান মানিক সাবেক সভাপতি বাঘা উপজেলা বিএনপি। মোঃ সাইফুল ইসলাম চাঁদ সাবেক সাধারণ সম্পাদক বাঘা উপজেলা বিএনপি, মুখলেসুর রহমান মুকুল, সুরুজ্জামান সুরুজ, সালাউদ্দিন সালাম, জাহিদুল ইসলাম জুয়েল খান, আল আমিন হোসেন জমাদার, সজল খান বিশিষ্ট ঠিকাদার ও ব্যবসায়ী, যুবদল নেতা বাবর হোসেনসহ বাঘা উপজেলার বিএনপি'র অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।