প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১১, ২০২৬, ৭:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১০, ২০২৬, ২:৫৩ অপরাহ্ণ
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাগেরহাট- ৪ আসনের স্বতন্ত্র প্রার্থী কাজী খায়রুজ্জামান

আ: মালেক রেজা বাগেরহাট প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র ৩৬ ঘন্টা বাকি থাকতেই বাগেরহাট - ৪ আসনের স্বতন্ত্র প্রার্থী কাজী খায়রুজ্জামান শিপন প্রেস কনফারেন্স করে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে না সহ তার নেতাকর্মীর উপর বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে এমন অভিযোগ তুলে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন। ১০ ফেব্রুয়ারি দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে জনাকীর্ণ এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।
স্বতন্ত্র প্রার্থী কাজী খায়রুজ্জামান শিপন বলেন , আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে। অত্যন্ত দুঃখ ও পরিতাপের সাথে তিনি জানান বর্তমানে বাগেরহাট-৪ আসনে নির্বাচনের পরিবেশ ভালো নেই , সুষ্ঠু নির্বাচন নিয়ে আশঙ্কায় তার নিজের এবং তার নেতাকর্মীর উপর বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে এমন অভিযোগ তুলে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন। সংবাদ সম্মেলনের এছাড়া তিনি আরো বলেন, গত কয়েকদিন আগে নির্বাচনকে কেন্দ্র করে তাকে মোবাইল ফোনে কে বা কাহারা হুমকি দেওয়ায় তিনি মোড়লগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। এছাড়া তিনি বলেন তিনি প্রার্থী হওয়ার পর তার কর্মী সমর্থকদের বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়ে আসছে যে বিষয়টি তিনি প্রশাসনকে ও আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেছেন বলে সংবাদ সম্মেলন উল্লেখ করেন।
উল্লেখ্য কাজী খায়রুজ্জামান শিপন দীর্ঘ বছর ধরে বাগেরহাট-৪ আসনে বিএনপি'র কর্মকাণ্ড চালিয়ে আসছেন কিন্তু আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে নমিনেশন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেন এবং নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়ে আসেন।
এ ব্যাপারে মোড়েলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ হাবিবুল্লাহ হাবিব জানান, নির্বাচন উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা যথেষ্ট ভালো রয়েছে। তবে স্বতন্ত্র প্রার্থীর লিখিত অভিযোগ পেলে তদন্ত করে বিষয়টি দেখা হবে।
অপরদিকে শরণখোলা নির্বাচন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী ট্রেনিং অফিসার মোঃ জাহিদ হাসান বলেন, নির্বাচনের যথেষ্ট সুন্দর পরিবেশ রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা সার্বক্ষণিক তাদের দায়িত্ব পালন করে আসছেন তিনি বলেন ১২ ফেব্রুয়ারির নির্বাচনে কোন ধরনের আইন-শৃঙ্খলা বিঘ্ন হওয়ার সম্ভাবনা নেই।
স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।