প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১৯, ২০২৬, ৯:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ৯:২২ অপরাহ্ণ
পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে ছারছীনা দরবার শরীফের স্বাগত র্যালি
মোঃ রুহুল আমিন নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি:
পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে ছারছীনা দরবার শরীফের পক্ষ থেকে স্বাগতর পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে ছারছীনা দরবার শরীফের পক্ষ থেকে স্বাগত র্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে র্যালিটি ছারছীনা শরীফ থেকে শুরু হয়ে স্বরূপকাঠি বন্দর হয়ে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। র্যালিতে ছারছিনা মাদ্রাসার প্রায় তিন হাজার ছাত্র, শিক্ষক, জমইয়াতে হিজবুল্লাহ কর্মীবৃন্দ, জগন্নাথকাঠী নূরানী মাদ্রাসার ছাত্র এবং স্থানীয় জনসাধারণ অংশ নেয়। র্যালিতে "আহালান সাহালান, মাহে রমজান" রমজানের পবিত্রতা রক্ষা করুন, দিনের বেলায় হোটেল রেস্তোর বন্ধ রাখুন, ছাত্রদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো স্বরূপকাঠি পৌর শহর।
উপজেলা চত্বরে আয়োজিত সমাবেশে রমজানের পবিত্রতা রক্ষার আহ্বান জানিয়ে স্বাগত বক্তব্য দেন ছারছীনা দারুচ্ছুন্নাত কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল, আলহাজ্ব মাও. মো. রুহুল আমিন (সালেহী), ছারছীনা দারুচ্ছুন্নাত কামিল মাদ্রাসা, সহকারী অধ্যাপক (ইংরেজি) মো. নজরুল ইসলাম, ছারছীনা দারুচ্ছুন্নাত কামিল মাদ্রাসার প্রধান মুফতি আলহাজ্ব মাও. মাহমুদুম মুনির হামিম, বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ, নেছারাবাদ উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব ডা. মো. মাসুম বিল্লাহ, এবং সাধারণ সম্পাদক মাও. মো. আব্দুল আউয়াল প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস। এ মাসের মূল শিক্ষা হলো ধৈর্য, সহমর্মিতা ও নৈতিকতার চর্চা।
বক্তারা সবাইকে রমজানের পবিত্রতা রক্ষা করে ইবাদত-বন্দেগিতে অধিক মনোযোগী হওয়ার আহ্বান জানান। বক্তারা আরও বলেন, “আহলান সাহলান মাহে রমজান—এই বরকতময় মাস আমাদের জীবনে শান্তি, রহমত ও মাগফিরাত বয়ে আনে। রমজানের সম্মান অক্ষুণ্ণ রাখা প্রত্যেক মুসলমানের দায়িত্ব। রোজার প্রকৃত শিক্ষা যেন আমাদের ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনে প্রতিফলিত হয়। “রমজানের পবিত্রতা রক্ষা করুন, নামাজ-রোজায় সচেতন হোন, কুরআনের শিক্ষায় জীবন গড়ুন।”
স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।