1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম
যশোরে ওয়ারেশ আলী আনসারী খাজার জানাজা সম্পন্ন কালিয়ায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ২ লাখ টাকা জরিমানা ৫০০ বছরের ঐতিহ্যবাহী ঈদ মেলার ডাক সম্পন্ন, সর্বোচ্চ দর ১২ লক্ষ ৭০ হাজার টাকা অপহরণের ২১ দিন পর দস্যুদের কবল থেকে  মুক্তিপণে মুক্তি মিলল ১৪ জেলের  এখনো জিম্মি ১৬ জেলে বন বিভাগের অভিযানে প্রায় এক বছরে সুন্দরবনে ৩৫২ টি ট্রলার ৭৫ হাজার ফুট ফাঁদ সহ ৩১৪ জন আটক কালীগঞ্জ পৌর এলাকায় মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড কালীগঞ্জ মটর মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অনুমোদন না থাকাই ঝিনাইদহ সুইট হোটেলে জরিমানা ট্রাকের চাপায় ছেলের সামনে মায়ের মর্মান্তিক মৃত্যু রূপদিয়া ভোক্তার অভিযান, ২০ হাজার টাকা জরিমানা

ট্রাকের চাপায় ছেলের সামনে মায়ের মর্মান্তিক মৃত্যু

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৪৩ বার

যশোর অফিস:

যশোর শহরের চাঁচড়া চেকপোস্ট মোড়ে বালিবাহী ড্রাম ট্রাকের ধাক্কায় এক মায়ের করুণ মৃত্যু হয়েছে।নিহত নারী সিটি কলেজ ছাত্রদলের সহসভাপতি ইয়াসিন আরাফাতের মা। মঙ্গলবার বেলা দুইটার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তাদের বাড়ি যশোর সদর উপজেলার তালবাড়িয়া গ্রামে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছেলের চালানো মোটরসাইকেলে করে যাচ্ছিলেন মা। চাঁচড়া চেকপোস্ট এলাকায় পৌঁছালে হঠাৎ একটি বালিবাহী ড্রাম ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান তিনি।

এরপর ট্রাকের চাকা তার শরীরের উপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয়রা দ্রুত ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।

এ বিষয়ে চাঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মামুনুর রশিদ জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এদিকে, ছাত্রদল নেতার মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রাজেদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পী। খবর শুনে তারা ঘটনাস্থলে ছুটে গিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews