গোলাম মোরশেদ শেখ, নড়াইল:
নড়াইলের বড়দিয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের অকৃত্রিম ভালবাসায় সিক্ত হলেন ৯৪ নড়াইল – ২ আসনের নব নির্বাচিত জাতীয় সংসদ সদস্য এ্যাডঃ আতাউর রহমান বাচ্চু। ০২ মার্চ (সোমবার) বিকেলে বড়দিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় চত্বরে কোটাকোল ইউনিয়নের অবহেলিত ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড জামায়াত আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত হন তিনি। এ সময় অসংখ্য নেতাকর্মী ও সমর্থকেরা তাঁকে ফুল দিয়ে বরন করেন। নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মুফতি ফয়জুল্লাহ’র সঞ্চালনায় ও বড়দিয়া কলেজের অবসর প্রাপ্ত অধ্যক্ষ এম এইচ বাহাউদ্দীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন নব নির্বাচিত জাতীয় সংসদ সদস্য এ্যাডঃ আতাউর রহমান বাচ্চু।
এ সময় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ওয়ার্ড প্রতিনিধি হাফেজ আঃ আজিজ সরদার, খাশিয়াল ইউনিয়ন শাখার চেয়ারম্যান পদপ্রার্থী মাওঃ ওলিউল্লাহ সরদার ও বড়দিয়া হাইস্কুলের সহঃ প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন, কোটাকোল ইউনিয়ন জামায়াতের সভাপতি মুফতি নাছরুল্লাহ, ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের উপদেষ্টা মোঃ আবু তালেব মেল্যা, লোহাগড়া উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মাওঃ আলমগীর হোসাইন, লোহাগড়া উপজেলা আমির মাও হাদিউজ্জামান, বড়দিয়া হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক বিএম কামরুজ্জামান প্রমুখ। বক্তারা অবহেলিত বড়দিয়া পারের তিনটি ওয়ার্ডের যোগাযোগ, শিক্ষা ও মাদক এর বিষয়ে নানা মুখী সমস্যা তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে এ্যাডঃ আতাউর রহমান বাচ্চু বলেন, দল মত নির্বিশেষে সকলের আন্তরিক সহযোগিতা পেলে সকল সমস্যারই সমাধান হবে ইনশাল্লাহ। সংবর্ধনা শেষে প্রধান অতিথি বড়দিয়া হাইস্কুলের শিক্ষক মিলনাতনে গিয়ে স্কুলের উন্নয়নে কথা বলেন এবং কোটাকোল ইউনিয়নের চেয়ারম্যান হাসান আল মামুদসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের সাথে কথা বলে এলাকার খোঁজ খবর নেন।#ছবি সংযুক্ত গোলাম মোর্শেদ শেখ নড়াইল ০৩/০৩/২০২৬
চুরির অভিযোগে ইউনিয়ন পরিষদে ডেকে মারধর, অপমান সইতে না পেরে অটোচালকের বিষপানে আত্মহত্যা নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের নেছারাবাদে চুরির অভিযোগে ইউনিয়ন পরিষদে ডেকে নিয়ে মারধরের পর অপমান ও মানসিক যন্ত্রণা সইতে না পেরে আব্দুল্লাহ আল মামুন সবুজ (৩০) নামে এক অটোচালক বিষপানে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার (২ মার্চ) রাত ৮টার দিকে বরিশালের শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনাটি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে।
নিহত সবুজ উপজেলার সুটিয়াকাঠী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বালিয়ারী গ্রামের হুমায়ুন কবির খানের ছেলে। তার পাঁচ বছর বয়সী এক সন্তান রয়েছে। নিহতের মা শাহিদা বেগম অভিযোগ করেন, ১ মার্চ সকালে গ্রাম চৌকিদার হানিফ মিয়া ‘কথা আছে’ বলে বাড়ি থেকে ডেকে সবুজকে ইউনিয়ন পরিষদে নিয়ে যায়। সেখানে চৌকিদার হানিফ, স্থানীয় দোকানি রুবেল হোসেনসহ কয়েকজন তাকে বেদম মারধর করে। মারধরের একপর্যায়ে জোরপূর্বক চুরির লিখিত স্বীকারোক্তি আদায় করা হয়। বিকেলে স্বজনদের ডেকে জানানো হয়, সবুজ নাকি দুটি দোকান থেকে সিগারেট ও টাকা চুরি করেছে এবং তাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি বলেন, “আমার ছেলে সংসার চালানোর জন্য অটো চালাত। তাকে মেরে চুরির মিথ্যা স্বীকারোক্তি নেওয়া হয়েছে। সেই লজ্জা ও অপমান সইতে না পেরে সে বিষ খেয়ে মারা গেল। আমি দোষীদের বিচার চাই।” নি
হতের স্ত্রী সুমি বেগম বলেন, “আমার স্বামী চোর নয়। তাকে জোর করে নিয়ে গিয়ে মারধর করে স্বীকারোক্তি নেওয়া হয়েছে। আমাদের পাঁচ বছরের ছেলে জুনায়েদের মাথায় হাত রেখে জিজ্ঞেস করেছিলাম—সে চুরি করেছে কিনা। সে বলেছে, করেনি। মিথ্যা অপবাদ সহ্য করতে না পেরে আমার স্বামী আত্মহত্যা করেছে।” অভিযুক্তদের বক্তব্য অভিযুক্ত চৌকিদার হানিফ দাবি করেন, সবুজ গ্রামের দুই দোকানে চুরি করেছে
এবং পরিষদে এনে স্বেচ্ছায় স্বীকারোক্তি দিয়েছে। মারধরের বিষয়টি অস্বীকার করে তিনি ফোন কেটে দেন। ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. রাজিবুল হক শানু বলেন, “সবুজ পরিষদে এসে চুরির কথা স্বীকার করেছে। উপস্থিত লোকজন কয়েকটি কিল-ঘুষি দিয়েছে। পরে শুনেছি বাড়িতে গিয়ে সে বিষ পান করেছে।” পুলিশের অবস্থান নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান জানান, সবুজের লাশ থানায় আনা হয়েছে। তিনি বলেন, “বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কেউ দোষী হলে তাকে ছাড় দেওয়া হবে না।” এদিকে এ ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
Leave a Reply