1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

রূপদিয়া ভোক্তার অভিযান, ২০ হাজার টাকা জরিমানা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৯৫ বার

মাহমুদুল হাসান পলাশ, রূপদিয়া (যশোর) থেকে:

রমজান মাস উপলক্ষে বিশেষ টাস্কফোর্স অভিযানে যশোর সদর উপজেলার রূপদিয়া বাজারে দুই প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, যশোরের সদস্যরা।মঙ্গলবার (৩ মার্চ ২০২৬) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অভিযানে বাজারের বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়।

এ সময় মূল্য তালিকা প্রদর্শন না করা ও প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে সরবরাহ না করার অভিযোগে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী জরিমানা আরোপ করা হয়। অভিযানকালে রূপদিয়া বাজারের ‘গোপাল স্টোর’-কে মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে ৫ হাজার টাকা এবং প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে সরবরাহ না করায় আরও ৫ হাজার টাকা মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই বাজারের ‘খান পান’ প্রতিষ্ঠানকে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান।এ সময় ক্যাব সদস্য ও জেলা পুলিশের একটি চৌকস টিম উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb   Apr »
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews