মাহাবুর রহমান, বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ
(৫ মার্চ)বৃহস্পতিবার দুপুর ২ টা ৩০ মিঃ রাজশাহীর বাঘা উপজেলা- ৫০০ বছরের ঐতিহ্যবাহী ঈদুল ফিতরের ঈদ মেলার ডাক সম্পন্ন হয়েছে। সরকারি নীতিমালা অনুযায়ী অনুষ্ঠিত এ ডাকে মোট ৭০ জন অংশগ্রহণ করেন। সর্বোচ্চ দরদাতা হিসেবে ১২ লক্ষ ৭০ হাজার টাকায় ইজারা লাভ করেন মোহাম্মদ শফিউর রহমান (শফি), পিতা আরজ মন্ডল।
তাঁর নামেই ১৪ দিনব্যাপী এই ঐতিহ্যবাহী মেলা অনুষ্ঠিত হবে। ডাক প্রক্রিয়ায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শাম্মী আক্তার, সহকারি কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি এবং বাঘা থানা অফিসার সিরাজুল ইসলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-নেত্রীবৃন্দ সহ স্থানীয় সুধীজন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার বলেন, মেলায় যেন কোনো
অনৈতিকতা বা অশ্লীলতা না ঘটে এবং ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে মেলা পরিচালনা করা হয়—এ বিষয়ে ইজারাদারদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়েছে।সমস্ত সরকারি নিয়ম-নীতি ও বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করার বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যে পরামর্শ ও নির্দেশনা প্রদান করা হয়, ইজারাদার মোহাম্মদ শফিউর রহমান (শফি) তা সম্পূর্ণভাবে মেনে নেওয়ার সম্মতি প্রকাশ করেন।
তিনি জানান, মেলার সার্বিক ব্যবস্থাপনায় প্রশাসনের দিকনির্দেশনাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হবে। তিনি আরও আশ্বস্ত করেন যে, মেলায় কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ড, অশ্লীলতা বা বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও স্থানীয় ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা রেখে সুন্দর, সুশৃঙ্খল ও পারিবারিক পরিবেশে মেলাটি পরিচালনা করা হবে। এ লক্ষ্যে প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।