প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৬, ৩:২০ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৩, ২০২৬, ৯:০৯ অপরাহ্ণ
সুন্দরবনে গোলাবারুদসহ বনদস্যু করিম শরীফ বাহিনীর ১ সদস্য আটক

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি:
মংলা কোষ্টগার্ডের একটি দল সুন্দরবনের শেলা নদীর মুক্তির খাল এলাকায় অভিযান চালিয়ে বনদস্যু করিম শরীফ বাহিনীর এক সদস্যকে আটক করেছে । এ সময় তার দেয়া তথ্য মতে ওই এলাকা থেকে এক নালা বন্দুক একটি, ১৬ রাউন্ড তাজা গুলি ও ৫ রাউন্ড ফাঁকা কার্তুজ উদ্ধার করে।বৃহস্পতিবার ১২ মার্চ সকালে মংলা পশ্চিম জোনের কোস্টগার্ড একটি দল এ অভিযান চালায়।
কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সুন্দরবনে করিম - শরিফ বাহিনীর সদস্যরা জেলেদেরকে মুক্তিপনে আটক করে। অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে কোষ্টগার্ডের একটি দল সুন্দরবনের শেলা নদীর মুক্তির খাল এলাকায় অভিযান চালিয়ে করিম শরীফ বাহিনীর সদস্য ওসমান গণি (৩৮) কে আটক করে।
পরে ওসমান গনির তথ্যের ভিত্তিতে, উক্ত এলাকায় তল্লাশি করে ১টি একনলা বন্দুক, ১৬ রাউন্ড তাজা কার্তুজ এবং ৫ রাউন্ড ফাঁকা গুলি জব্দ করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওসমান গণি জানান, সে সাতক্ষীরা জেলার আশাশুনি থানার বাসিন্দা এবং দীর্ঘদিন যাবৎ করিম শরীফ বাহিনীর সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিল।
এ ব্যাপারে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, সুন্দরবনের দস্যু দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।
স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।