1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন

কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবতীর মৃত্যু 

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৫০ বার

কালীগঞ্জ (ঝিনাইদহ)

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবতীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।২৬ শে মার্চ  বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার বারোবাজার রেলস্টেশন থেকে প্রায় ৪৫০ গজ উত্তরে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে ওই যুবতীকে দীর্ঘ সময় ধরে রেললাইনের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তাদের ধারণা, তিনি ট্রেনের অপেক্ষায় ছিলেন। পরে দ্রুতগতির ট্রেন আসার পরপরই এই দুর্ঘটনা ঘটে। বারোবাজার রেলওয়ে স্টেশন মাস্টার মোবাশ্বের হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনা গামী চিত্রা এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে প্রবেশের আগেই দুর্ঘটনাটি ঘটে।

নিহত যুবতীর বয়স আনুমানিক ২৫ বছর বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পরপরই রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং মরদেহ উদ্ধার কার্যক্রম শুরু করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যার ঘটনা হতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb   Apr »
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews