1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন

শরণখোলায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ১১১ বার
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি:
যথাযথ মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে মহান ২৬‌ শে মার্চ স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। সকাল সাড়ে সাতটায় উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অন্যান্য অফিসার বৃন্দ, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল শরণখোলা শাখার নেতৃত্বে মুক্তিযোদ্ধারা পুষ্প মাল্য অর্পণ করেন।
এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গ সংগঠন, বাংলাদেশ পুলিশ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান দুর্নীতি প্রতিরোধ কমিটি শরণখোলা ও বিভিন্ন বেসরকারি এনজিও সংস্থার‌ প্রতিনিধিরা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন। পরে‌ রায়েন্দা সরকারি পাইলট হাইস্কুল মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক মোঃ জাহিদ হাসান।
এরপর কুচকাওয়াজ ও‌ ডিসপ্লে প্রদর্শিত হয়। পরে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন মিলনায়তনে নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ জমাদার, সাবেক ডেপুটি কমান্ডার মোঃ বাদশা মিয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল হাই, যুব উন্নয়ন কর্মকর্তা শিশির কুমার ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ধনঞ্জয় মন্ডল। পরে উপস্থিত বীরমুক্তিযোদ্ধা বৃন্দকে উপহার প্রদান করেন নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদ হাসান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb   Apr »
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews