অনলাইন ডেস্ক:
অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্রক্ষমতার পরিবর্তন ঘটলেও বাস্তবে দেশের পরিস্থিতিতে কোনো মৌলিক পরিবর্তন আসেনি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
রোববার (১৯ এপ্রিল) দুপুরে রাজধানীর রূপায়ন টাওয়ারে এনসিপির দলীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম অভিযোগ করেন, গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে কেবলমাত্র আওয়ামী লীগের স্থানে বিএনপি সরকার বসেছে, কিন্তু শাসনব্যবস্থার ধরনে কোনো পরিবর্তন হয়নি। তার ভাষায়, দেশ এখনো আগের মতোই চলছে, এবং রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানকে আবারও দলীয়করণের আওতায় আনা হচ্ছে।
নাহিদ ইসলাম বলেন, আমরা যে সংস্কারের কথা বলেছি ঐক্যমত কমিশনে, গণভোটের মাধ্যমে যে সংস্কারের সম্ভাবনা তৈরি হয়েছিল, বিএনপি সরকার সব সম্ভবনাকে নষ্ট করে দিচ্ছে।এ সময় আপ বাংলাদেশ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতারাসহ মোট ৪৭ জন এনসিপিতে যোগ দিয়েছেন বলে জানা গেছে। সংবাদ সম্মেলনে তাদের নাম ঘোষণা করেন নাহিদ ইসলাম। বাংলাদেশ ভ্রমণ গাইডতিনি বলেন, কারো সাবেক পরিচয় মুখ্য নয়। আজকে থেকে যারা এনসিপিতে যোগ দিয়েছেন সবাই এনসিপির কর্মী। কিন্তু চাঁদাবাজ, অপরাধী, আওয়ামী লীগের অঙ্গসংগঠনের সঙ্গে যারা জড়িত ছিল তারা কেউ এনসিপিতে যোগ দিতে পারবে না।