||অনলাইন ডেস্ক:
আবারও বাড়ানো হলো সয়াবিন তেলের দাম। প্রতি লিটারে বোতলজাত সয়াবিন তেলের দাম ৪ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ৩ টাকা বৃদ্ধি করা হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ভোজ্যতেলের মূল্য পর্যালোচনা সভা শেষে এ তথ্য জানান খন্দকার আব্দুল মুক্তাদির।গত কয়েক মাস ধরে তেল সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দাম বাড়ানোর দাবি জানিয়ে আসছিল। তবে সরকার দীর্ঘদিন ধরে সেই প্রস্তাবে সায় দেয়নি।
এর ফলে বাজারে সয়াবিন তেলের সরবরাহ কমে যায়, যা ভোক্তাদের জন্য সংকট তৈরি করে। শেষ পর্যন্ত আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে সরকার দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়।বিশ্ববাজারে ভোজ্যতেলের দামের ওঠানামা সরাসরি বাংলাদেশের বাজারে প্রভাব ফেলে। আমদানিনির্ভর হওয়ায় আন্তর্জাতিক দামের সঙ্গে সামঞ্জস্য রাখতে গিয়ে এই মূল্যবৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। নতুন দাম অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ১৯৫ টাকা। খোলা সয়াবিন তেলের দাম ১৭৬ টাকা থেকে বাড়িয়ে ১৭৯ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ৫ লিটারের বোতল ৯৫৫ টাকা থেকে বাড়িয়ে ১০৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।