
নিস্তব্ধ রজনী
লেখিকা – উর্মি জাহান অনামিকা
নিস্তব্ধ রজনী ঘুমায় ছায়ার কোলে,
চাঁদের আলো ভেসে আসে হৃদয়ের ভোরে।
নীরব আকাশে তারাদের ঝিকিমিকি,
জাগায় মনে এক অজানা প্রীতির ছবি।
পৃথিবীর কোলাহল আজ চুপচাপ,
শীতল হাওয়ায় হৃদয়ও যেন স্থির হয়ে যায়।
নদীর কলকল মিলে বাজে দূরের সুর,
মাটির গন্ধে ভিজে রাতে চুপচাপ ঘর।
শীতল বাতাসে লুকানো স্বপ্ন খোঁজে,
প্রতিটি নিঃশ্বাসে বাজে প্রেমের সুরে।
ফুলের গন্ধে ভরে যায় রাতের কোলে,
চাঁদের আলো মুছে দেয় সমস্ত শূন্যতা।
নিস্তব্ধ রজনী, তুমিই আমার আশ্রয়,
নিশীথ আঁধারে খুঁজে পাই শান্তি, প্রেরণা।
তোমার হাসি ছায়ার ভেতর লুকানো,
আজও আলো ছড়ায় অন্ধকার রাতের কোণে।
হাওয়ার গুঞ্জনে মিশে যায় তোমার নাম,
রাতের নিঃশব্দে বাজে ভালোবাসার গান।
নিস্তব্ধ রজনী, তুমিই আমার অন্তহীন গল্প,
যেখানে হারাই নিজেকে, আবার খুঁজে পাই ভালোবাসা।
Leave a Reply