• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন

শরণখোলায় শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে মানববন্ধন 

আব্দুল মালেক রেজা শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি / ৯১ Time View
Update : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

বাগেরহাটের শরণখোলা উপজেলার ৮৪ নং উত্তর আমড়াগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সহকারী শিক্ষক আব্দুস সাত্তারকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে একই এলাকার মৃত নাসির উদ্দিন তালুকদারের পুত্র আলমগীর তালুকদার। ৮ আগষ্ট সকালে শহীদ মিনার সংলগ্ন প্রেসক্লাব এলাকায় তাকে সন্ত্রাসী ও চাঁদাবাজ আখ্যায়িত করে এর প্রতিবাদ ও শাস্তির দাবিতে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নেতা প্রধান শিক্ষক মোঃ বেলায়েত হোসেন, প্রধান শিক্ষক মোঃ নাসির উদ্দিন মুক্তা, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) জুয়েল মীর ও প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ জাকির হোসেন। বক্তারা অবিলম্বে তাকে আইনের আওতায় আনার দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুমকি দেয় শিক্ষক নেতারা।
এ ব্যাপারে লাঞ্চিত শিক্ষক আব্দুল সাত্তার জানায়,গত ৬ আগষ্ট বিকালে  স্কুল ছুটির পর রায়েন্দা বাজারে যাওয়ার সময়  উপজেলার আমড়াগাছিয়া সাতঘর মসজিদে  এলাকায় পৌঁছালে এলাকার চিহ্নিত চাঁদাবাজ ও সন্ত্রাসী আলমগীরী নেতৃত্বে ৪/৫ জনের একটি দল তাকে গাড়ি থেকে নামিয়ে কিল, ঘুসি, চর থাপ্পড় মেরে আহত করে। এ ঘটনায়  তিনি শরণখোলা  থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
শরণখোলা থানা পুলিশের অফিসার ইনচার্জ রোকেয়া খানম বলেন, তিনি একটি অভিযোগ পেয়েছেন তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা