• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম
পর্যটকদের জাহাজে বনদস্যুর হামলার চেষ্টা বনরক্ষীদের গুলির মুখে পালিয়ে গেল দস্যুরা  শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ১০ দিনের ছুটি শেখ হাসিনাকে ফেরত দেওয়ার প্রক্রিয়া চলছে : দীনেশ ত্রিবেদী যশোরে মহিলা লীগ নেত্রী সুন্দরীর পর এবার ছেলে যুবলীগ কর্মী রাজন আটক উৎকণ্ঠায় জেলেদের পরিবার সুন্দরবনে বনদস্যুদের হাতে অপহৃত ২১ জেলে ৭ দিনেও উদ্ধার হয়নি আজ দেশে আসছে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি সিলেট সীমান্তে ১৮ লাখ টাকার চোরাচালানী মালামাল আটক নেছারাবাদে বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার শরণখোলায় ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট শাখা থেকে গ্রাহকের তিন কোটি টাকা নিয়ে ম্যানেজার উধাও  নড়াইলে ষাঁড়ের লড়াই কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষ, আহত ১০

তাফালবাড়ি স্কুল এ্যান্ড কলেজে অভিভাবক সমাবেশ 

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধিঃ / ১৭ Time View
Update : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

শরণখোলা উপজেলার তাফালবাড়ি স্কুল এ্যান্ড কলেজের শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ কলেজ মিলনায়তনে বুধবার বেলা ১১ টায় অনুষ্ঠিত হয়েছে। অধ্যক্ষ মানিক চাঁদ রায়ের সভাপতিত্বে স্কুল শিক্ষক আল্ মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন পঞ্চায়েত।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাফালবাড়ি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি মোঃ হেমায়েত উদ্দিন কাজী, তাফালবাড়ী স্কুল এন্ড কলেজের অর্থনীতির সহকারী অধ্যাপক আঃ মালেক রেজা, উপজেলা  বিএনপির সাবেক সহ- সভাপতি রুহুল আমিন হাওলাদার, সাউথখালী ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক কামরুল ইসলাম হাওলাদার, সাউথখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন খলিল,
পুলিশের এসআই ওমর আলী বখতিয়ার, সিনিয়র শিক্ষিকা মোসাঃ হাফিজা খানম, অভিভাবক খানজাহান ও লিপি রানী।  সমাবেশে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের আলোচকবৃন্দ শিক্ষার মানোন্নয়নে শিক্ষক,অভিভাবক,গভর্নিংবডির সদস্য ও স্থানীয় সুশীল সমাজকে যৌথ উদ্যোগে কাজ করার প্রতি গুরুত্বারোপ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা