1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন

নেছারাবাদ ঈদে-ই-মিলাদুন্নবী(স.)উপলক্ষে র‌্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট টাইম : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০১ বার

নেছারাবাদ (পিরোজপুর) উপজেলা প্রতিনিধি:

নেছারাবাদে পবিত্র ঈদে-ই-মিলাদুন্নবী (স.) উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে ছারছীনা মাদ্রাসার শিক্ষক-ছাত্রদের অংশগ্রহণে একটি র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি ছারছীনা মাদ্রাসা থেকে শুরু হয়ে স্বরূপকাঠী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মাদ্রাসা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। র‌্যালিতে অংশগ্রহণকারীরা “বিশ্ব নবীর জন্মদিন আজকে মোদের খুশির দিন”, “বিশ্ব নবীর আগমন-খুশির জোয়ার মনে মনে”, “নারায়ে তাকবির, আল্লাহু আকবর” ইত্যাদি স্লোগানসহ ফেস্টুন ও ব্যানার প্রদর্শন করেন।

র‌্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন ছারছীনা দারুচ্ছুন্নাত আলিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মো. রুহুল আমিন ছালেহী, ছারছীনা দ্বিনিয়া মাদ্রাসার মুদির মাও. মোঃ মাহমুদুম মুনির হামীম, সহকারী অধ্যাপক মাও. মো. নজরুল ইসলাম, আরবি প্রভাষক মাওলানা মো. বোরহান উদ্দিন, নায়েবে মুদির মাও. মো. সফিউল্লাহ, কারী মাও. মো. বেলায়েত হোসেনসহ আরও অনেকে।

এর পূর্বে ছাত্রদের অংশগ্রহণে কুরআন খতম অনুষ্ঠিত হয়। পাশাপাশি বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ কেন্দ্রীয় শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আলোচনা সভায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (স.) এর জীবনাদর্শ ও শিক্ষার উপর গুরুত্বারোপ করেন। এসময় ছাত্রদের মধ্যে হামদ, নাত ও মহানবী (স.) এর জীবনীভিত্তিক বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে শীর্ষস্থান অর্জনকারীদের পুরস্কার প্রদান করা হবে বলে আয়োজকরা জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews