1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন

রাসূল (সাঃ) মহব্বত ছাড়া ঈমানের পূর্ণতা আসে না:ছারছীনার পীর ছাহেব

  • আপডেট টাইম : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১৯৯ বার

মোঃ রুহুল আমীন – নেছারাবাদ (পিরোজপুর)

আমীরে হিযবুল্লাহ ছারছীনা দরবার শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা.জি.আ.) গতকাল বাদ জোহর ছারছীনা শরীফের লাখো লাখো মুসুল্লীদেরকে নিয়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা করে দোয়া করেছেন এবং তাঁর আশু সুস্থতা কামনা করেছেন।

বাদ মাগরীব তিনি তালীমান্তে বলেছেন- পথহারা, দিশেহারা মুসলমানদেরকে হেদায়াত ও সফলতার পথের দিশা দিতে মহান আল্লাহ তায়ালা যুগে যুগে অসংখ্য নবী ও রাসূলদেরকে প্রেরণ করেছেন। আমরা আখেরী নবী ও রাসূল হযরত মুহাম্মাদ (সাঃ) এর উম্মত।

তিনি আমাদেরকে সত্য-মিথ্যা, নাজাতের পথ দেখিয়েছেন। আল্লাহর নৈকট্য অর্জনের পন্থা শিখিয়েছেন। একজন মুমিনের জীবনে রাসূলুল্লাহ (সা.)-এর প্রতি মহব্বতের গুরুত্ব অপরিসীম। রাসূল (সাঃ) মহব্বত ছাড়া ঈমানের পূর্ণতা আসে না।

আর নিছক ভালোবাসাই যথেষ্ট নয়, বরং পার্থিব সমস্ত কিছুর উপর এই ভালোবাসাকে প্রাধান্য দিতে হবে এবং তাঁর আনুগত্যের মাধ্যমে ভালোবাসার প্রকাশ ঘটতে হবে। নবীজীর প্রতি ভালবাসা যেমনিভাবে ঈমান ও আমলে উৎকর্ষ লাভের উপায়, তেমনি তা আখিরাতে মহাসাফল্য অর্জনের সম্বল।

আর প্রত্যেক মুমিনের কাঙ্খিত সে সাফল্য হলো আখিরাতে রাসূলুল্লাহ (সা.)-এর সঙ্গলাভ। গতকাল ছারছীনা দরবার শরীফের ১৩৫ তম তিনদিনব্যাপী ঈছালে ছাওয়াব মাহফিলের ১ম দিন বাদ মাগরীব মাহফিলে সমবেত লাখো লাখো ভক্ত মুরীদানদের উদ্দেশ্যে হযরত পীর ছাহেব কেবলা একথা বলেন। আজ মাহফিলের ২য় দিন। আগামীকাল সোমবার বাদ জোহর তিনদিনব্যাপী মাহফিলের আখেরী মুনাজাত অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews