
স্বাধীন বাংলানিউজ ডেস্ক:
সরকারী নিবন্ধনপ্রাপ্ত সম্মিলিত সাংবাদিক ক্লাবের এক বছর মেয়াদি ৪১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এক বছর আহ্বায়ক কমিটি দায়িত্ব পালন শেষে সর্বসম্মতিক্রমে কণ্ঠভোটের মাধ্যমে এই কমিটি নির্বাচিত হয়। কমিটি গঠনের পরপরই ক্লাব কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় ক্লাবের নীতিগত বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, অধিকার রক্ষা ও কল্যাণমূলক কার্যক্রম জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আপ্যায়ন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এই সভা প্রাণবন্ত ও সফলভাবে সম্পন্ন হয়।
নবগঠিত কমিটিতে যারা দায়িত্ব পেয়েছেন তারা হলেন— সভাপতি: মাসুম কাজী — দৈনিক প্রাণের বাংলাদেশ সিনিয়র সহ-সভাপতি: মোহাম্মদ আলী হোসেন — আর টিভি সহ-সভাপতি: আব্দুর রহমান বিপ্লব — দৈনিক ক্রাইম পেট্রোল এনায়েত উদ্দিন জিয়া — দৈনিক প্রাণের বাংলাদেশ গিয়াস উদ্দিন তারিফ — অপরাধ তথ্যচিত্র ফয়জুল ইসলাম আরিফ — এফ টিভি সাধারণ সম্পাদক: এ কে এম রুহুল আমিন স্বপন — দৈনিক প্রতিদিনের কাগজ যুগ্ম সাধারণ সম্পাদক: মোহাম্মদ জসিম উদ্দিন — এস টিভি সহ-সাধারণ সম্পাদক: মোহাম্মদ রাসেল আহমেদ — আনন্দ টিভি ফোরকান মিয়া — এশিয়ান টিভি সাংগঠনিক সম্পাদক: শাহীন মির্জা — দৈনিক জনকথা সহ-সাংগঠনিক সম্পাদক: নাসির উদ্দিন সুজন — দৈনিক সংলাপ রিপন হাওলাদার — দৈনিক সরেজমিন প্রচার ও প্রকাশনা সম্পাদক: সেকান্দর আলী আকন্দ — দৈনিক স্পষ্টবাদী সহ-প্রচার সম্পাদক: মোহাম্মদ হাফিজুর রহমান — দৈনিক মুক্ত খবর দপ্তর সম্পাদক: মোহাম্মদ রিয়াজ খান — কলকাতা টিভি কোষাধ্যক্ষ: আনোয়ার হোসেন সাইমন — বিকন টিভি ধর্ম বিষয়ক সম্পাদক: মোহাম্মদ মতিন তালুকদার — দৈনিক চলমান বিশ্ব সাংস্কৃতিক সম্পাদক: আনন্দ সরকার — ডিএসপি টিভি মহিলা বিষয়ক সম্পাদিকা: রুবিনা রুবি — দৈনিক বার্তা প্রবাহ মানবাধিকার বিষয়ক সম্পাদক: মোহাম্মদ হালিম সরদার — দৈনিক নয়া সংবাদ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক: বাবুল বিক্রমপুরী — নির্বাক টিভি সমাজকল্যাণ ও ত্রাণ বিষয়ক সম্পাদক: মোহাম্মদ কামাল হোসেন — দৈনিক স্বাধীন বাংলা আইন বিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইসহাক অ্যাডভোকেট আলমগীর হোসেন সহ আইন বিষয়ক সম্পাদক: আব্দুল মালেক — বিকন টিভি আপ্যায়ন বিষয়ক সম্পাদক: শফিউল্লাহ মজুমদার — দৈনিক সংবাদপত্র ২৪ কার্যনির্বাহী সদস্য: মোহাম্মদ হারুন শিকদার — দৈনিক শ্যামবাজার মোহাম্মদ জামান — নাগরিক টিভি এছাড়াও উল্লিখিত পদের পাশাপাশি এক বছর মেয়াদি এই কমিটিতে মোট ৪৬ জন সাধারণ সদস্য অন্তর্ভুক্ত রয়েছেন।
কমিটি ঘোষণার পর কার্যনির্বাহী সদস্যরা ক্লাব উন্নয়ন, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও জীবনমান বৃদ্ধির লক্ষ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। খুব শিগগিরই নবগঠিত কমিটিকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নিতে একটি অভিষেক অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে সভা সূত্রে জানা গেছে।
Leave a Reply