1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা রাজশাহী–৬ আসনে দাঁড়িপাল্লার বিশাল গণমিছিল বুকে ধানের শীষ লাগিয়ে দাঁড়িপাল্লায় ভোট দেয়ার পরামর্শ হাসনাতের ‘ভোট উপহার’ চাইলেন তারেক রহমান নেছারাবাদে যুবদল নেতা গ্রেফতার সুন্দরবনের বনদস্যু ও জলদস্যু দমন হবে আমার প্রথম কাজ : সোমনাথ দে কালিয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬: বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত সন্ত্রাস চাঁদাবাজি জমি দখল দূর করার অঙ্গীকার ব্যক্ত করেন সোমনাথ দে  কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর দু’টি অফিস ভাংচুর ককটেল নিক্ষেপ দ্রুতই নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে: প্রেস সচিব

খিলক্ষেত থানা বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল

  • আপডেট টাইম : সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬
  • ১১০ বার

  মোঃ হারুন সিকদার:

বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর উত্তর-এর আওতাধীন ঢাকা-১৮ আসনের খিলক্ষেত থানা ও ওয়ার্ড বিএনপির উদ্যোগে সোমবার বাদ আসর খিলক্ষেত কর্মীটোলা হাই স্কুল মাঠ প্রাঙ্গণে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া মাহফিলে বিএনপির সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা অংশগ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব ও ঢাকা-১৮ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন, মহানগর উত্তর বিএনপির যুগ্ম-আহ্বায়ক মোস্তফা জামান, খিলক্ষেত থানা বিএনপির আহ্বায়ক এস এম ফজলুল হক, সদস্য সচিব লায়ন মোঃ সোহরাব খান স্বপন, যুগ্ম আহ্বায়ক মোঃ মোবারক হোসেন দেওয়ান, বিলাল হোসেন, সি এম আনোয়ার, খিলক্ষেত থানা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক সোলায়মান, খিলক্ষেত থানা যুবদলের আহ্বায়ক মজুমদার মুরাদ।

এছাড়াও উপস্থিত ছিলেন ৪৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি দিদার আহমেদ মোল্লা, সাধারণ সম্পাদক জাকির হোসেনসহ খিলক্ষেত থানা ও ওয়ার্ড বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদক এবং মহানগর ও থানা পর্যায়ের নেতৃবৃন্দ। দোয়া মাহফিলে বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, চরম অসুস্থতা, কারাবরণ ও সীমাহীন নিপীড়নের মধ্যেও দেশনেত্রী বেগম খালেদা জিয়া কখনো আপস করেননি। তিনি ছিলেন গণতন্ত্রকামী মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক।

নেতাকর্মীরা আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শূন্যতা কোনোভাবেই পূরণ হওয়ার নয়। তার আদর্শ ও সংগ্রামের পথ অনুসরণ করেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামীতেও গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন অব্যাহত রাখবে। শেষে মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো-এর রুহের মাগফিরাত কামনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews