1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
নেছারাবাদে পে-স্কেলের দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি  ঢাকা–১৭-আসনের নির্বাচনী প্রচারণা উপকমিটিতে আহমেদ কবির লিপ্টন আসলাম চৌধুরী ও সারোয়ার আলমগীরের নির্বাচন করতে বাধা নেই আজ পবিত্র শবে বরাত নেছারাবাদে স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের হুমকি; থানায় অভিযোগ  নির্বাচনী প্রচারণাকালে অসুস্থ স্বতন্ত্রপ্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ, দোয়া কামনা যশোরে বিএনপির পক্ষে ভোট চাওয়াকে কেন্দ্র করে যুবক আহত দূর থেকে ‘তারেক মামা’কে দেখল যশোরের ভাইরাল শিশু আফিয়া নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে-যশোরে তারেক রহমান সাবেক এমপি মনিরুল ইসলাম মনির ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সীমান্তে বিজিবির টহল জোরদার

  • আপডেট টাইম : শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
  • ৬০ বার

বেনাপোল প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ কে সামনে রেখে বেনাপোল সীমান্ত এলাকার গুরুত্বপূর্ণ স্থানে তল্লাশী ও টহল কার্যক্রম জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৯ বিজিবি) সদস্যরা।
শনিবার (২৪ জানুয়ারি) বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোনো দুষ্কৃতিকারী চক্র দেশের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করতে না পারে, সে লক্ষ্যে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর নির্বাচনী দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে নিয়মিত তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে এবং টহল জোরদার করা হয়েছে।
এ বিষয়ে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম নির্বাচন পর্যন্ত অব্যাহত থাকবে।”
তিনি আরও জানান, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews