1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
নেছারাবাদে পে-স্কেলের দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি  ঢাকা–১৭-আসনের নির্বাচনী প্রচারণা উপকমিটিতে আহমেদ কবির লিপ্টন আসলাম চৌধুরী ও সারোয়ার আলমগীরের নির্বাচন করতে বাধা নেই আজ পবিত্র শবে বরাত নেছারাবাদে স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের হুমকি; থানায় অভিযোগ  নির্বাচনী প্রচারণাকালে অসুস্থ স্বতন্ত্রপ্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ, দোয়া কামনা যশোরে বিএনপির পক্ষে ভোট চাওয়াকে কেন্দ্র করে যুবক আহত দূর থেকে ‘তারেক মামা’কে দেখল যশোরের ভাইরাল শিশু আফিয়া নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে-যশোরে তারেক রহমান সাবেক এমপি মনিরুল ইসলাম মনির ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

নির্বাচিত হলে গ্যাস সংযোগ ও মাদকমুক্ত রূপগঞ্জের অঙ্গীকার দিপু ভূইয়ার

  • আপডেট টাইম : শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
  • ১৫ বার

স্বাধীন বাংলানিউজ ডেস্ক:

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু নির্বাচিত হলে কাঞ্চনে গ্যাস সংযোগ নিশ্চিত করা, ভূমি দখলবাজদের দমন করা এবং এলাকাকে সম্পূর্ণ মাদকমুক্ত করার ঘোষণা দিয়েছেন। তিনি মাদক ব্যবসায়ীদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ১২ তারিখের আগে যারা মাদকের সঙ্গে জড়িত, তারা রূপগঞ্জ ছেড়ে যান। অন্যথায় নির্বাচনের পর পরিবারসহ এলাকা ছাড়তে হবে।

কাঞ্চন পৌরসভার কাঞ্চন ভারতচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে এক বিশাল নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশকে কেন্দ্র করে দুপুর থেকেই কাঞ্চনের বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হন। নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতিতে মাঠটি জনসমুদ্রে পরিণত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ধানের শীষ প্রতীকের প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু কাঞ্চনবাসীর উদ্দেশ্যে বিভিন্ন উন্নয়নমূলক প্রতিশ্রুতি দেন। তিনি উপস্থিত জনতার প্রতি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানান।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় কমিটির সভাপতি মোফাজ্জল হোসেন স্বপন, আমিরুল ইসলাম ইমন, কাঞ্চন পৌর বিএনপির সহসভাপতি দেওয়ান জাকির উদ্দিন, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ দেওয়ান, যুগ্ম আহ্বায়ক মো. রোকন মিয়া, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাবুল মিয়া, যুবদল নেতা মো. রাশেদ মিয়া, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি সাখোয়াত ওসমান, জিতুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews