1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন

কালীগঞ্জে ধানের শীষ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের  সংঘর্ষ আহত ৩

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৮ বার

ঝিনাইদহ প্রতিনিধি :

ঝিনাইদহের কালীগঞ্জের পুকুরিয়া গ্রামে ধানের শীষ ও স্বতন্ত্র পার্থীর সমর্থকদের মধ্যে হাতাহাতির এক পর্যায়ে স্বতন্ত্র পার্থীর সমর্থকের একটি ব্যবসা প্রতিষ্টানে ভাংচুরের ঘটনা ঘটেছে। সেসময় আহত হয়েছে উভয়পক্ষের অন্তত ৩ জন। ঘটনার পর ওই এলাকাটিতে বিজিবি, পুলিশ ও সেনাবাহিনীর অতিরিক্ত সদস্য টহল দিচ্ছে।

এ ঘটনায় এখনও কাউকে আটক করতে পারেনি পুলিশ। আজ রাত ৮ টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, ঝিনাইদহ-৪ আসনের কালীগঞ্জ উপজেলার তিল্লা বাজারে পাশাপাশি ধানের শীষ ও স্বতন্ত্র কাপ-পিরিচ প্রতিকের প্রার্থী দুটি নির্বাচনী অফিস রয়েছে। সন্ধ্যায় ওই বাজারে উভয়পক্ষের সমর্থকদের কথাকাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।

এরপর পাশ্ববর্তি পুকুরিয়া বাজারে ধানের শীষ প্রতিকের প্রার্থীর সমর্থকরা স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের একটি মুদি দোকানে হামলা করে এবং দোকানটি ভংচুর করা হয়। সেসময় মারপিটে স্বতন্ত্র প্রার্থীর দুই সমর্থক ও ধানের শীষ প্রতিকের এক সমর্থক আহত হয়। আহতদের মধ্যে দুই জনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন বলেন, দুই পক্ষের সমর্থকদের কথা কাটাকাটির জেরে এই ঘটনা। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews