1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন

যশোরে ই-য়াবা সেবনের সময় না-রীসহ তিনজন আটক

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫৭ বার

অনলাইন ডেস্ক:

যশোরে এক নারী ও দুই পুরুষ একটি কক্ষে বসে ইয়াবা সেবনের সময় হাতেনাতে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ।

এ সময় ইয়াবা উদ্ধারের পাশাপাশি বেশ কিছু সরঞ্জামও জব্দ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যার পর সদর উপজেলার রামনগর গ্রামে। ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যায়।

আটককৃতরা হলেন—মৃত মহিউদ্দিনের ছেলে ওলিউল্লাহ, শহরের স্টেডিয়ামপাড়ার মৃত শেখ শফিউদ্দিনের ছেলে আলমগীর শেখ এবং আলমগীর শেখের স্ত্রী সোনিয়া।

কোতোয়ালি থানার এসআই আল আমিন জানান, সোনিয়া রাজারহাট এলাকায় একটি রুম ভাড়া করে আলমগীরকে নিয়ে থাকতেন। আটকের পরে তাদেরকে হাসপাতালে নিয়ে ডোপ টেস্ট করানো হয়। সেখানে মাদক সেবনের প্রমাণ পাওয়া যায় ।

এ বিষয়ে কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল বলেন, মূলত সোনিয়ার রামনগরের বাড়িতে তারা মাদক সেবন করছে—এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। পরবর্তীতে অভিযোগের সত্যতা পেয়ে তাদের আটক করা হয়।

আটক সোনিয়াসহ অন্যদের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। তারা মাদক বিক্রির সঙ্গে জড়িত কিনা, সে বিষয়টিও তদন্ত করা হচ্ছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan   Mar »
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews