1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন

সন্ত্রাস চাঁদাবাজি জমি দখল দূর করার অঙ্গীকার ব্যক্ত করেন সোমনাথ দে 

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২০১ বার
শরণখোলা (বাগেরহাট )প্রতিনিধি  :
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে ধানের শীষের পক্ষে  নির্বাচনী  জনসভা  অনুষ্ঠিত হয়েছে। ৪ ফেব্রুয়ারি বিকাল ৪ টায়  উপজেলার তাফালবাড়ি  স্কুল এন্ড কলেজ মাঠে কয়েক হাজার নেতা কর্মী নির্বাচনী  মিছিলসহ  জনসভায় মিলিত হয়। সাউথখালী
ইউনিয়ন বিএনপির সভাপতি শহীদুল আলম লিটন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৪ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী সোমনাথ দে। এ সময় আরো বক্তব্য রাখেন বিশেষ অতিথি শরণখোলা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন পঞ্চায়েত, সাবেক সভাপতি খান মতিয়ার রহমান, জেলা কমিটির সদস্য এডভোকেট ফারহানা জাহান নিপা,  উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলাল হোসেন মিলন , সাবেক সাধারণ সম্পাদক মোল্লা ইসাহাক আল।
বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন বাদল, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আলী সাদ্দাম দ্বীপ,  উপজেলা যুবদলের আহ্বায়ক মোল্লা ইব্রাহিম, যুবদল নেতা মাসুম হোসাইন, ছাত্রদল নেতা মামুন গাজী ।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, তিনি আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষ থেকে এমপি নির্বাচিত হতে পারলে এলাকার সন্ত্রাস, চাঁদাবাজি ঘের দখল ও সুন্দরবনের বিভিন্ন ধরনের বন্ধ হওয়া পাশ পার্মিট চালু করার প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan   Mar »
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews