1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬: বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত সন্ত্রাস চাঁদাবাজি জমি দখল দূর করার অঙ্গীকার ব্যক্ত করেন সোমনাথ দে  কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর দু’টি অফিস ভাংচুর ককটেল নিক্ষেপ দ্রুতই নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে: প্রেস সচিব যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক যশোরে ই-য়াবা সেবনের সময় না-রীসহ তিনজন আটক যশোরের বসুন্দিয়া ইউপি চেয়ারম্যান যুবলীগ নেতা রাসেল আটক কালীগঞ্জে ধানের শীষ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের  সংঘর্ষ আহত ৩ ফরিদপুরকে বিভাগ করার দাবি পূরণ করা হবে: তারেক রহমান

কালিয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬: বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪ বার

গোলাম মোর্শেদ শেখ, নড়াইল:

নড়াইলের কালিয়া উপজেলা মিলনায়তনে ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে এক বিশেষ আইন-শৃঙ্খলা সভা। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা প্রশাসক ডক্টর মোঃ আব্দুল ছালাম।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার, কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিন্নাতুল ইসলাম, কালিয়া সার্কেল অফিসার রইন হালদার, সহকারী কমিশনার (ভূমি) শ্রাবনি বিশ্বাস, কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইদ্রিস আলী, নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুর রহিমসহ স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন ও গণমাধ্যমকর্মীরা।

বক্তারা এ সময় আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে সম্পন্ন করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। তারা বলেন, “এ নির্বাচন দেশের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, সুতরাং প্রত্যেককে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।” সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে সমন্বয় এবং সকলের সহযোগিতা কামনা করা হয়। এছাড়া, নির্বাচনে সুষ্ঠু ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করবে বলে জানান বক্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews