1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন

 বাগেরহাট-৪ আসনে ধানের শীষ ও দাড়িপাল্লার লড়াইয়ের সম্ভাবনা 

  • আপডেট টাইম : সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭৩ বার
আ: মালেক রেজা শরণখোলা বাগেরহাট থেকে:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট -৪ আসন (শরণখোলা – মোড়লগঞ্জ) উপজেলা নিয়ে গঠিত। এ‌ আসনটিতে ধানের শীষের প্রার্থী সোমনাথ দে, দাড়িপাল্লার অধ্যক্ষ আব্দুল আলিম, স্বতন্ত্র প্রার্থী হরিণ মার্কার কাজী খায়রুজ্জামান শিপন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের হাত পাখার ওমর ফারুক, জাসদের তারা মার্কার বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ খান সহ ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে ধানের শীষ ও দাঁড়িপাল্লার প্রার্থীরা দিনরাত ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করছেন।
এছাড়া স্বতন্ত্র প্রার্থী ও হাত পাখার প্রার্থী সহ অন্যান্য প্রার্থীরা ও প্রচার-প্রচারনা ও চালিয়ে যাচ্ছেন। জনমত জরিপ ও ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, এবারে নির্বাচনে বিএনপি জামাতের প্রার্থীদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে ধারণা করা হচ্ছে। তবে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি’র কর্মী-সমর্থকরা দাবি করছেন গত ১৭ বছর পর উৎসব মুখের পরিবেশে এ বছর নির্বাচন হচ্ছে তাই তারা আশা করছেন তাদের প্রার্থী সোমনাথ দে বিপুল ভোটে জয়লাভ করে  সংসদ সদস্য নির্বাচিত হবেন। অন্যদিকে বাংলাদেশ জামাতে ইসলামীর দাঁড়িপাল্লার কর্মী-সমর্থকরা একই দাবি করে বলেন সুষ্ঠু নির্বাচন হলে তাদের প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলীম এবার এমপি নির্বাচিত হবেন।
বিভিন্ন এলাকা ঘুরে ভোটারদের সাথে কথা বলে জানা গেছে বিগত দিনের  নির্বাচনের চেয়ে এ বছর নির্বাচনে কিছুটা হলেও ভোটারদের কদর বেড়েছে তারা সালাম বিনিময়, টি স্টলে চায়ের আমন্ত্রণ, বাড়িতে বাড়িতে লিফলেট বিতরণ সহ বিশেষ করে  মহিলা ভোটারদের কাছে প্রার্থীর পক্ষের লোকেরা দিনরাত ধরনা দিয়ে
যাচ্ছে ন। এছাড়া মাইকে বিভিন্ন ধরনের মিউজিক বাজিয়ে প্রার্থীর পক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছে তারা।
এ ব্যাপারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী সোমনাথ দে বলেন,  বিএনপির চেয়ারম্যান তারেক রহমান যে প্রত্যাশা নিয়ে তাকে ধানের শীষের প্রার্থী দিয়েছেন তাতে তিনি আশা করেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে কমপক্ষে ৫০ হাজার ভোট বেশি পেয়ে তিনি বিএনপির পক্ষ থেকে নির্বাচিত হবেন। তবে জামায়াত ইসলামীর প্রার্থী তার কর্মী সমর্থক এর বিরুদ্ধে যে অভিযোগ তুলেছেন তা তিনি অস্বীকার করেন। তিনি বলেন হেরে  যাওয়ার ভয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলিম আগে থেকেই মিথ্যা অভিযোগ তুলছেন।
অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলিম বলেন, নির্বাচনের আগেই প্রতিদ্বন্দ্বী  প্রার্থীর কর্মী সমর্থকরা তাদের ভোটারদের ভয়ভীতি প্রদর্শন সহ বিভিন্ন জায়গায় বাধা প্রদর্শন করছেন। তবে সঠিকভাবে ভোট হলে তিনি বাগেরহাট -৪ আসন থেকে জামায়েত ইসলামী’র পক্ষ থেকে এমপি নির্বাচিত হবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews