1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন

শরণখোলায় ৩৮ টি কেন্দ্রের নির্বাচনী সামগ্রী বিতরণ +

  • আপডেট টাইম : বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৯৯ বার
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের শরণখোলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুত রাখা ৩৮ টি কেন্দ্রের নির্বাচনী সামগ্রী বিতরণ করেছে নির্বাচন কমিশন কার্যালয়। ১১ ফেব্রুয়ারি দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদ হাসান উপস্থিত থেকে এ সকল নির্বাচনী সামগ্রী প্রিজাইডিং অফিসার সহ অন্যান্য কর্মকর্তার কাছে বুঝিয়ে দেন।
রাত পোহালেই ভোট জাতীয় সংসদের নির্বাচন ১২ ফেব্রুয়ারি সকল সাড়ে সাতটায় শুরু হয়ে বিকাল সাড়ে চারটা পর্যন্ত বিরতিহীন ভাবে চলবে। এমনটি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন অফিসার ভারপ্রাপ্ত মোঃ: মঈন উদ্দিন। শরণখোলা উপজেলায় ৩৮ টি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হবে। এখানে ভোটার সংখ্যা এক লক্ষ ৭ হাজার ২২৮ । পুরুষ ভোটার সংখ্যা ৫৩ হাজার ৮শ ৭৭ এবং নারী ভোটার সংখ্যা ৫৩ হাজার ৩৫১। নির্বাচনকে কেন্দ্র করে সেনাবাহিনী, বিজিবি, ‍্যাব, কোস্টগার্ড, পুলিশ ও আনসার সহ বিভিন্ন বাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার।
এ ব্যাপারে শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ জাহিদ হাসান বলেন, ১২ ফেব্রুয়ারি নির্বাচন উপলক্ষে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন কেন্দ্র সহ স্ট্রাইকিং ফোর্স হিসাবে নিযুক্ত করা হয়েছে। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট গোয়েন্দা সংস্থার বিভিন্ন দপ্তরে কর্মকর্তারা এই নির্বাচনে দায়িত্ব পালন করবেন। তিনি আশা করেন সুষ্ঠু এবং সুন্দর পরিবেশে নির্বাচন সম্পন্ন হবে এবং তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan   Mar »
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews