1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৪ আসনে জামায়াতের অধ্যক্ষ আব্দুল আলিম নির্বাচিত

  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫৪ বার
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট -৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষের প্রার্থী বাবু সোমনাথ দে কে ১৬ হাজার ৮ শ ৮১ ভোটে পরাজিত করে বাংলাদেশ জামাতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলিম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।নির্বাচন কমিশন কার্যালয় শরণখোলা – মোড়লগঞ্জে সূত্রে জানা গেছে বাগেরহাট- ৪ আসনটি শরণখোলা- মোড়লগঞ্জ দুইটি উপজেলা নিয়ে গঠিত। এখানে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫৯ হাজার ৬৬ এবং ১৫৫ টি কেন্দ্রে  ভোট প্রদান করেন।
গণনা শেষে জানা গেছে বাংলাদেশ জামাতে ইসলামীর দাড়িপাল্লার প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলিম ১ লক্ষ ১৪ হাজার ৪১৭ ভোট পেয়েছেন অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী বাবু সোমনাথ দে ৯৭,৫৩৬ ভোট পেয়েছেন।
দাঁড়িপাল্লার অধ্যক্ষ আব্দুল আলিম ধানের শীষের প্রার্থী সোমনাথ দের চেয়ে ১৬ হাজার ৮শ ৮১ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বাগেরহাটের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার গোলাম মোঃ বাতেন ১২ তারিখ রাতে তার অফিস কার্যালয় থেকে ভোটের ফলাফল ঘোষণা করেন। বিচ্ছিন্ন দুই একটি ঘটনা ছাড়া বাগেরহাটের শরণখোলা ও মোড়লগঞ্জে ১৫৫ টি কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan   Mar »
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews