1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন

পিরোজপুর-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্যের ছারছীনার মাজার জিয়ারত

  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫৯ বার
নেছারাবাদ ( পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুর-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আহমদ সোহেল মনজুর সুমন জুমার নামাজ আদায় করেন ছারছীনা দরবার শরীফে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে জুমার নামাজ শেষে তিনি দরবার শরীফের মাজার জিয়ারত করেন এবং ছারছীনা দরবারের পীর সাহেব হুজুর কেবলার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আহমদ সোহেল মনজুর সুমন ধানের শীষ প্রতীক নিয়ে জামায়াতের মনোনীত প্রার্থী শামীম সাঈদীকে পরাজিত করে তিনি নির্বাচিত হন।
নামাজের সময় সংক্ষিপ্ত বক্তব্যে সংসদ সদস্য সুমন সকলের কাছে দোয়া কামনা করেন এবং পিরোজপুরের সার্বিক উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পরে মিলাদ মাহফিল ও দোয়া-মোনাজাতে অংশ নেওয়া হয়। মোনাজাতে তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হয়ে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে পারেন—এ মর্মে দোয়া করা হয়। পাশাপাশি স্বরূপকাঠি অঞ্চলকে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজমুক্ত করার প্রার্থনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন স্বরূপকাঠি পৌর বিএনপির সাবেক সভাপতি শফিকুল ইসলাম ফরিদ, বর্তমান সভাপতি কাজী মো. কামাল হোসেন, স্বরূপকাঠি উপজেলার সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নাসির উদ্দিন তালুকদার, কাউখালী উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবীব কামাল, সদস্য সচিব দীন মোহাম্মদ প্রমুখ।
এদিন সংসদ সদস্য সুমন নেতাকর্মীদের সঙ্গে নিয়ে উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। এছাড়া তিনি অসুস্থ স্বরূপকাঠি পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী আনিসুজ্জামানের বাসায় গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan   Mar »
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews