
অনলাইন ডেস্ক:
রাজশাহীর ছয়টি আসনে বাতিল হয়েছে ৩৭ হাজার ৪২৫ টি। যার গড় হার ২ দশমিক ২৭ শতাংশ। আসনগুলোতে মোট ভোট পড়েছে ১৬ লাখ ৪৩ হাজার ৯৫ টি।রাজশাহী জেলা রির্টানিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, রাজশাহীর সংসদীয় ছয়টি আসনে চারটিতে বিএনপি ও দুইটি বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থীরা জয়লাভ করেছেন। এই ছয় আসনে শতকরার হিসেবে ভোট পড়েছে ৭০ দশমিক ৩৩ শতাংশ।
জানা গেছে, রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে মোট ভোট পড়েছে ৩ লাখ ৫১ হাজার ৮৪৪টি। এর মধ্যে ভোট বাতিল হয়েছে ৭ হাজার ৯৮৬টি। ভোট বাতিলের হার ২ দশমিক ২৬ শতাংশ। রাজশাহী-২ (সদর) আসনে মোট ভোট পড়েছে ২ লাখ ৩৫ হাজার ৯১৬ ভোট। এর মধ্যে ভোট বাতিল পড়েছে ৪ হাজার ৪৭৪টি। বাতিলের হার ১ দশমিক ৮৮ শতাংশ।
রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে ভোট পড়েছে ৩ লাখ ২৭ হাজার ৪০৭ ভোট। এখানে বাতিল হয়েছে ৮ হাজার ১৪৬ ভোট। বাতিলের হার ২ দশমিক ৪৮ শতাংশ। রাজশাহী-৪ (বাগমারা) আসনে মোট ভোট পড়েছে ২ লাখ ৩১ হাজার ১৯০টি। এর মধ্যে ভোট বাতিল হয়েছে ৪ হাজার ৭৪টি। বাতিলের হার ১ দশমিক ৭৬ শতাংশ।
রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে ভোট পড়েছে ২ লাখ ৪৩ হাজার ৪৩৬টি। এর মধ্যে বাতিল করা হয়েছে ৫ হাজার ৬৩৮টি। বাতিলের হার ২ দশমিক ৩১ শতাংশ। রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে ভোট পড়েছে ২ লাখ ৫৩ হাজার ৩০২টি। বাতিল পড়েছে ৭ হাজার ১০৭টি। বাতিলের হার ২ দশমিক ৮০ শতাংশ।
মোট ভোট পড়েছে ১৬ লাখ ৪৩ হাজার ৯৫টি। মোট বাতিল হয়েছে ৩৭ হাজার ৪২৫টি। ছয়টি আসনে ভোট বাতিলের গড় হার ২ দশমিক ২৭ শতাংশ।উল্লেখ্য, রাজশাহীর ছয়টি আসনে মোট ভোটার ২২ লাখ ৯১ হাজার ২০১জন ভোটর। প্রতিদ্বন্দ্বী ছিল ৩১ জন।
Leave a Reply