1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন

চুড়ামনকাটি মাটির রিং সেলাব ও চাড়ী ভাংচুর করেছে দুর্বৃত্তরা 

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৪ বার

মহব্বত আলী চুড়ামনকাটি প্রতিনিধি:

গতকাল সোমবার গভীর রাতে যশোর সদরের চুড়ামনকাটি ইউনিয়নের বাগডাঙ্গা পালপাড়ায় দুর্বৃত্তরা  মাটির রিং সেলাব ও চাড়ী ভাংচুর করেছে। ঘটনার খবর শুনেই ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ,পূজা পরিষদ ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। এঘটনায় পালপাড়ায় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে আতংক বিরাজ করছে।  সূত্রে জানা যায়, বাগডাঙ্গা গ্রামের পালপাড়ার ৫০ টি পরিবার দীর্ঘদিন ধরে মাটির জিনিস তৈরি করে খুচরা ও পাইকারি বিক্রি করে থাকে।

এখান থেকে বিভিন্ন জায়গায় থেকে খুচরা ও পাইকারি বিক্রেতারা এসে মাটির তৈরি কিনে নিয়ে যান।  সোমবার গভীর রাতে গোপনে কোন এক সময় একদল দূর্বৃত্তরা এখানে হামলা চালিয়ে পালপাড়ার জীবন পাল,  সঞ্জয় পাল, কৃষ্ণ পাল,  কানাই পালের মাটির তৈরি বিভিন্ন মালামাল ভাংচুর করে। তাদের তথ্য মতে,এখানে প্রায় ১৮ থেকে ২০ হাজার টাকার  ক্ষতি হয়েছে।     পালপাড়া মন্দিরের সভাপতি জয়দেব কুমার পাল বলেন, এ ঘটনাটি পারিবারিক, রাজনৈতিক বা ধর্মীয় কোন ঘটনা নয়। এটি এখানকার মালামাল কেনাবেচা সিন্ডিকেট ভিত্তিক হতে পারে।

অপর একটি সূত্রে জানা গেছে,  পালপাড়া গ্রামের আলমের নেতৃত্বে এই হামলা ভাংচুরের ঘটনাটি ঘটেছে। তার বিরুদ্ধে পালপাড়া থেকে চাঁদাবাজি হামলাসহ একাধিক অভিযোগ রয়েছে।  এই ঘটনার সাথে আলম জড়িত থাকতে পারে বলে গ্রামবাসীর অভিযোগ।  ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাস্টার মিজানুর রহমান জানান, ঘটনার খবর পেয়েই আমি আমার দলের নেতাকর্মীদের সাথে নিয়ে ঘটনা স্থলে এসে সকলের সাথে কথা বলি।

তাদের সাথে কথা বলে জানতে পেরেছি এটা তাদের সিন্ডিকেট ব্যবসা নিয়ে ঘটতে পারে।   এ বিষয়ে সাজিয়ালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আব্দুর রউফ জানান, খবর পেয়েই আমরা ঘটনা স্থলে হাজির হয়ে আমরা ঘটনা উদঘাটনে তদন্ত শুরু করেছি। ঘটনার সাথে যারাই জড়িত থাকুক তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি সকলকে শান্ত থাকার আহবান জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews