1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন

৪৪তম বিসিএসের নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২ বার

স্বাধীন বাংলানিউজ ডেস্ক:

৪৪তম বিসিএস পরীক্ষা-২০২১-এর উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে চার হাজার ১৩৬ জনকে নন-ক্যাডার পদের জন্য সাময়িকভাবে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরিনের সই করা এক এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ ফল প্রকাশ করা হয়।এতে জানানো হয়, ‘নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা, ২০২৩’-এর বিধি ৬ অনুযায়ী প্রার্থীদের মেধা ও পছন্দক্রম বিবেচনা করে এ মনোনয়ন দেয়া হয়েছে। ৯ম থেকে ১১তম গ্রেডের বিভিন্ন শূন্য পদে এ নিয়োগ কার্যকর হবে।

মনোনীত প্রার্থীদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক নিয়োগ দেয়া হয়েছে বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদফতরের ৯ম গ্রেডের পদে। এর মধ্যে খাদ্য অধিদফতরে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পদে তিনজন, নিবন্ধন অধিদফতরে সাব-রেজিস্ট্রার পদে আটজন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরে সহকারী পরিচালক পদে ২৯ জনকে মনোনীত করা হয়েছে। এছাড়া পাসপোর্ট অধিদফতরে ১৪ জন এবং ঔষধ প্রশাসন অধিদফতরে ১৯ জন ঔষধ তত্ত্বাবধায়ক পদে মনোনয়ন পেয়েছেন।

১০ম গ্রেডের বড় একটি অংশ নিয়োগ পাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ডের অধীনে। এখানে সহকারী রাজস্ব কর্মকর্তা পদে কয়েকশ প্রার্থীকে মনোনীত করা হয়েছে। পাশাপাশি খাদ্য অধিদফতরে খাদ্য পরিদর্শক পদে ১৬৩ জন এবং মৎস্য অধিদফতরে মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা পদে ১৮ জন মনোনয়ন পেয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়েছে যে, যোগ্য প্রার্থী না পাওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এবং প্রাথমিক শিক্ষা অধিদফতরের ইন্সট্রাক্টর (কৃষি ও শারীরিক শিক্ষা) সহ বেশ কিছু পদে কাউকে মনোনয়ন দেয়া সম্ভব হয়নি।উল্লেখ্য, ২০২১ সালের ৩০ নভেম্বর ৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews