1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন

 ৪৮তম বিসিএস চিকিৎসকদের বরণে বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে সংবর্ধনা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১ বার

মাহাবুর রহমান বাঘা (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহীর বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে রাজশাহী-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ এবং ৪৮তম বিসিএস-এ নিয়োগপ্রাপ্ত নবাগত চিকিৎসকদের যোগদান উপলক্ষে এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ নবনিযুক্ত চিকিৎসকদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, জনগণের দোরগোড়ায় মানসম্মত ও সময়োপযোগী স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চিকিৎসকদের নিষ্ঠা, আন্তরিকতা ও পেশাদারিত্বের কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন, সরকারি স্বাস্থ্যসেবাকে আরও কার্যকর ও জনবান্ধব করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে গ্রামীণ জনগোষ্ঠীর চিকিৎসা সেবার মানোন্নয়নে নতুন চিকিৎসকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। তিনি নবাগত চিকিৎসকদের মানবিক মূল্যবোধ, নৈতিকতা ও দায়িত্ববোধকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে রোগীদের পাশে থাকার আহ্বান জানান এবং উপজেলা স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার , সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি , উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান আসাদ ও বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তারগণসহ বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, বাঘা থানা অফিসার ইনচার্জ সেরাজুল ইসলাম, সাবেক সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, কামাল হোসেন মোখলেছুর রহমান মুকুল সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ,এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়। নবনিযুক্ত চিকিৎসকদের ফুলের মালা দিয়ে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দনের মাধ্যমে বরণ করে নেওয়া হয়। উপস্থিত অতিথিরা আশা প্রকাশ করেন, নতুন চিকিৎসকদের আগমনে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যসেবার গুণগত মান আরও বৃদ্ধি পাবে এবং সাধারণ মানুষ সহজেই কাঙ্ক্ষিত চিকিৎসাসে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews