1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

কালীগঞ্জে আইনশৃংখলা কমিটির সভা অনুষ্টিত

  • আপডেট টাইম : সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ০ বার

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্টিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে সভাতে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-৪ আসনের নবাগত এমপি মাওঃ আবু তালেব। উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহানের সভাপতিত্বে সভাতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভ’মি) আব্দুল্লাহ আল ফারুক, কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ জেল্লাল হোসেন ও বারবাজার হাইওয়ে থানার ওসি আলমগীর হোসেন।

সভাতে বক্তাগন উপজেলার আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক উল্লেখ করে বলেন, সন্ত্রাস, মাদক ও বাজার নিয়ন্ত্রনে প্রশাসনকে সজাগ হয়ে কাজ করবে। এছাড়াও আগামী ঈদ উল ফিতর উপলক্ষে বাজারে ও গ্রামগঞ্জে চুরি ঠেকাতে পুলিশ বাহিনীকে জোরদার পদক্ষেপ নিতে আহব্বান জানান।

সভাতে আরো বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা অরুন কুমার দাস, কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি পৌর ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক এমদাদুল ইসলাম ইন্তা, উপজেলা জামায়াতের আমির আব্দুল হক, সেক্রেটারী মাওঃ ওলিয়ার রহমান, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গনমাধ্যমকর্মী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews